বিশ্বকাপ বাছাইয়ে মেসি বিহীন আর্জেন্টিনার জয়, পয়েন্ট টেবিলের শীর্ষে সর্বজয়ীরা

বিশ্বকাপ বাছাইয়ে মেসি বিহীন আর্জেন্টিনার জয়, পয়েন্ট টেবিলের শীর্ষে সর্বজয়ীরা।বিশ্বকাপ বাছাইয়ে এদিন ঘরের মাঠ স্তাদিও এল মনুমেন্টালে চিলির মুখোমুখি হয় বিশ্ব চ্যাম্পিয়নরা। কোপা আমেরিকা জয়ের পর এই প্রথম মাঠে নামে তারা। ইনজুরির কারনে অনুপস্থিত মেসি এবং অবসরে ডি মারিয়া।

খেলার শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধে দুদলের কেউই গোল করতে না পারলে গোল শূন্য প্রথমার্ধ কাটায় দুদল। দ্বিতীয়ার্ধের শুরুতে হুলিয়ান আলভারেজের এসিস্টে ম্যাক এলিষ্টারের গোলে লীড পায় আর্জেন্টিনা। এরপর বদলি হিসেবে নামা জিওভানি লো সেলসোর এসিস্টে ৮৪ মিনিটে আর্জেন্টিনাকে ২-০ গোলের লিড এনে দেয় হুলিয়ান আলভারেজ। কার্যত তখনি ম্যাচ থেকে ছিটকে যায় সাবেক কোপা চ্যাম্পিয়নরা। এরপর বদলি নামা গার্নাচোর এসিস্টে গোল করেন নাটকীয় ভাবে দলে যায়গা পাওয়া রোমা ফরওয়ার্ড পাওলো দিবালা। এজয়ে ৭ ম্যাচে ৬ জয় এবং ১ হারে ১৮ পয়েন্ট নিয়ে ল্যাটিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা।

এসকে;টিওয়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *