দল ঘোষনা আর্জেন্টিনার, দলে নেই মেসি- ডি মারিয়া।সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া এবং চিলির বিপক্ষে দুই ম্যাচের জন্য দল ঘোষনা করেছেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ইনজুরির কারনে দলে নেই নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। অবসরে ডি মারিয়া। তাই দলে দেখা গেছে একাধিক নতুন মুখ। দীর্ঘদিন পর দল থেকে বাদ পড়েছেন ফ্রাংকো আরমানী। এছাড়াও রয়েছে বেনিতেজ, রুল্লি সহ চার গোলকিপার। এছাড়াও এবার দলে ডাক পেয়েছেন কাস্তানেল্লাস, বালের্দি, ভ্যালেন্টিনা বার্কো সহ ঘরোয়া লীগের এক ঝাক তরুন। চমক হিসেবে আল কাদিসের এজিকুয়েল ফার্নান্দেজ ডাক পেয়েছেন। তবে এবারও ডাক পায়নি পাওলো ডিবালা। তবে দলে আছেন মাতিয়াস সৌলে।


