দানি অলমোকে রেজিষ্ট্রেশন করতে ব্যর্থ হলো বার্সেলোনা

দানি অলমোকে রেজিস্ট্রেশন করার সময়সীমা শেষ হয়েছে আজ। প্রয়োজনীয় ‘স্যালারি ক্যাপ’ না থাকায় লালিগা তাকে বার্সার অফিসিয়াল খেলোয়াড় হিসেবে নিবন্ধন করতে অস্বীকৃতি জানিয়েছে। বার্সাকে বেধে দেয়া ১ই ডিসেম্বরে মধ্যে আলমোকে রেজিষ্ট্রেশন করতে যথেষ্ট ওয়েজ ক্যাপ তৈরি করতে পারেনি।এফসি বার্সেলোনা বর্তমানে ফিনান্সিয়াল ফেয়ার প্লে (FFP) বিধিনিষেধের কারণে মৌসুমের দ্বিতীয়ার্ধে দানি ওলমোর রেজিষ্ট্রেশন নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়।

ওলমো – আগস্ট ২০২৪-এ আরবি লেইপজিগ থেকে প্রায় €৬০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় আসে। শুরুতে ক্রিস্টেনসেনের ইনজুরির পর আইনি সুবিধা নিয়ে অস্থায়ীভাবে নিবন্ধিত হন। তবে, এই রেজিস্ট্রেশন মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৪-এ শেষ হয়ে যায় এবং বার্সা অলমোর স্থায়ী রেজিষ্ট্রেশন করতে ব্যর্থ হয়। বার্সা কোর্টে আপীল করলেও তা খারিজ হয়ে যায়। বার্সা তখন আরো একটা পরিকল্পনা করে, স্পটিফাই ক্যাম্প ন্যু-তে ভিআইপি বক্স বিক্রির সিদ্ধান্ত নেয়। মধ্যপ্রাচ্যের একটা ইনভেস্টমেন্ট ফার্মকে আগামী ২০ বছরে €১০০ থেকে €১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ভিআইপি সীট বিক্রির করতে সম্মত হয়। বার্সা দুইটা আলাদা কম্পানির কাছে বিক্রি করে। কিন্তু লালিগা কতৃপক্ষ বার্সার কাছে গ্যারান্টি মানি চাইলে বার্সা একটা কম্পানির গ্যারান্টি মানি দিতে ব্যর্থ হয় ফলে রেজিষ্ট্রেশন ব্যর্থ হয়ে যায়। তবে বার্সেলোনা স্প্যানিশ ফেডারেশনের কাছে পুনরায় আবেদন করছে। স্প্যানিশ ফেডারেশন বার্সার আবেদন বিবেচনা করে বার্সাকে আরো ৭২ ঘন্টা সময় দিয়েছে।

তাই একটুখানি হলেও আশার আলো দেখছে বার্সা। সূত্র অনুযায়ী, স্প্যানিশ ফেডারেশন লা লিগার সম্মতি ছাড়া সিদ্ধান্ত নিতে পারবে না। তাই অলমো ফ্রি এজেন্ট হয়ে যেতে পারেন -এমন সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায়না। দানি অলমোর এজেন্টের মতে, সে বার্সেলোনাতেই থাকতে চায়। লালিগা বাদে অন্য টুর্নামেন্টে অলমো অংশ নিতে পারবেন কিনা তা এখনও জানা যায়নি।

এসকে/আরআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *