৭ উইকেট নিয়ে এক যুগান্তকারি মাইলফলক স্পর্শ করলেন তাসকিন আহমেদ

৭ উইকেট নিয়ে এক যুগান্তকারি মাইলফলক স্পর্শ করলেন তাসকিন আহমেদ প্রথম ম্যাচে হারের পর দুর্বার শক্তিতে ফিরে আসেন এই পেসার। মোহাম্মদ আমিরকে টপকে বিশ্বরেকর্ডের এক অনন্য মাইলফলক স্পর্শ করেন তিনি।বিপিএল টি২০ (২০২৪-২৫) আসরে নিজেদের ২য় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে পুরো অ্যাটাকিং বোলিং করে প্রতিপক্ষকে একাই দমিয়ে রাখেন এই ডানহাতি পেসার।

আসরের পাঁচ নম্বর ম্যাচে প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভার বল করে মাত্র ১৯ রান খরচ করে তুলে নেন ৭ উইকেট, যেটি তার ব্যক্তিগত ক্রিকেট ক্যারিয়ারে তাকে এক অনন্য উচ্চতায় পৌছে দিয়েছে।২রা জানুয়ারি, রোজ বৃহস্পতিবার নিজের ক্যারিয়ারসেরা বোলিংয়ের এই অনন্য বিশ্বরেকর্ড এর মুকুট অর্জন করেন দুর্বার রাজশাহীর এই টাইগার পেসার। সকল ফর্মেটের টি২০ ক্রিকেটে তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট নেওয়ার মাইলফলক গড়েছেন তিনি।তাসকিন আহমেদের আজকের বোলিং ফিগার ৪-০-১৯-৭, যা বাংলাদেশের কোনো বোলার হিসেবে সেরা বোলিং ফিগার। এছাড়াও বিপিএল এর সর্বকালের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ সেরা বোলিং ফিগার।তাসকিনের আগে বিপিএল এর সর্বচ্চো উইকেট ও বেস্ট বোলিং ফিগারের রেকর্ডধারী ছিলেন পাকিস্তানি তারকা বোলার মোহাম্মদ আমির। ২০২০ সালে খুলনা টাইগার্সের হয়ে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই পেসার।

আর বাংলাদেশের বোলারদের মধ্যে বিপিএলে সেরা বোলিংয়ের রেকর্ডটি এতদিন ছিল রংপুর রাইডার্সের হয়ে খেলা আবু হায়দার রনির দখলে, ১২ রানে ৫ উইকেট।টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড ছিল সাকিব আল হাসানের। ২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।ঢাকার ব্যাটিং লাইনআপকে পুরো নাস্তানাবোধ করে ছাড়েন তাসকিন আহমেদ। নিজের বপ্রথম ২ ওভারে ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম কে সাজ ঘরে ফিরিয়ে নিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগারের সূচনা করেন তাসকিন আহমেদ । ঢাকা ক্যাপিটালস কে বল হাতে একাই গুড়িয়ে দিলেন দুর্বার রাজশাহির এই টাইগার পেসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *