বাংলাদেশের ফুটবলে হামজার সংযোজন যেন এক ভিন্ন মাত্রা নিয়ে আসে মাঠে, সেই সাথে দর্শক এবং ফুটবল্প্রেমীদের মনে নিয়ে আসে আশা জাগানিয়া উচ্ছাস। একইসাথে হামজাও চেষ্টা করে যাচ্ছেন নিরবিচ্ছিন্নভাবে। এরই ধারাবাহিকতায়, গত ২৫ এ মার্চ ভারতের শিলং এ অনুষ্ঠিত ২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রায় জিততে জিততে শেষমেশ গোলশূন্য ড্র করতে সক্ষম হয় বাংলাদেশ।

তবে জামাল-হামজাদের এই কঠোর পরিশ্রম মোটেও বিফলে যায়নি, যার ফলস্বরুপ ফিফা র্যাঙ্কিং এ দুই ধাপ এগিয়ে ১৮৫ থেকে ১৮৩ তে স্থান পায় লাল-সবুজ বাহিনী। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর বাংলাদেশের জন্য এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ অবস্থান। এর আগে ১৯৯৬ সালে বাংলাদেশের অবস্থান সর্বোচ্চ ১১০ নম্বরে ছিল, আর ২০১৮ সালে সর্বনিম্ন ১৯৭ নম্বর পর্যন্ত পৌঁছেছিল। ফিফার সর্বশেষ র্যাঙ্কিং এর হালনাগাদে ৫.৩৫ পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। অন্যদিকে, বাংলাদেশের সাথে জিততে না পারায় র্যাঙ্কিং এ ১২৬ নম্বরে থাকা ভারত একধাপ পিছিয়ে স্থান পায় ১২৭ নম্বরে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েও লাভ হয়নি তাদের, বাংলাদেশের সাথে এক ড্রয়ে ফিফা র্যাংকিংয়ে এক ধাপ পেছাতেই হলো স্বাগতিক ভারতের। একিসাথে মালদ্বীপেরও অবনমন ঘটেছে। ১৬২ থেকে দুই ধাপ পিছিয়ে তারা এখন ১৬৪তম স্থানে পৌছেছে। গত বছরের ডিসেম্বরের ফিফা র্যাঙ্কিং প্রকাশের পর থেকে বিশ্বব্যাপী ২৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে আফ্রিকা, এশিয়া, ওশেনিয়া এবং দক্ষিণ আমেরিকার দলগুলো ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কনকাকাফ ও উয়েফা অঞ্চলের দলগুলো নিজ নিজ আঞ্চলিক লিগ ও অন্যান্য প্রীতি ম্যাচে অংশ নিয়েছে, যার ফলে ফিফা র্যাঙ্কিং এ উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ২০২২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যথারীতি তাদের শীর্ষস্থান ধরে রেখেছে তবে, এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্পেন যারা ফ্রান্সকে তৃতীয় স্থানে ঠেলে দিয়েছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ফরাসিদের হারের সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে তারা। ইংল্যান্ড রয়েছে চতুর্থ অবস্থানে এবং পাচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল রয়েছে পঞ্চম স্থানে।
তবে, সবচেয়ে বড় পরিবর্তন পরলক্ষিত হয়েছে মিয়ানমারের অবস্থানে। সাত ধাপ এগিয়ে বর্তমানে ১৬২ তম স্থানে অবস্থান করছে তারা। বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে যেটি অনুষ্ঠিত হবে এবছর ১০ই জুন ঢাকায়। সেই ম্যাচও এশিয়ান কাপ বাছাইয়ের অংশ। সিঙ্গাপুরও বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিং এ এগিয়ে। তাদের পরাজিত করতে পারলে বাংলাদেশ তাদের অবস্থান আরো একটু এগিয়ে আনার সুযোগ পাবে।
আরএইচ/এসকে


