ফুটবল দুনিয়ার এক অনন্য নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর পায়ের জাদুতে যেমন গোলের বন্যা বইয়ে দেয়, তেমনি পেনাল্টির মঞ্চেও তিনি আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ, রোনালদোই এমন একজন খেলোয়াড় যিনি ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি গোল করেছেন, আবার একই সঙ্গে সবচেয়ে বেশি মিস করার তালিকাতেও রয়েছেন।
পরিসংখ্যান বলছে, রোনালদো এখন পর্যন্ত প্রায় ১৭৮টি পেনাল্টি গোল করেছেন, আর মিস করেছেন প্রায় ৩৪টি। সফলতার হার প্রায় ৮৫ শতাংশ, যা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা। তবে, তিনি এত বেশি সংখ্যক ম্যাচ ও প্রতিযোগিতায় অংশ নেওয়ায়, স্বাভাবিকভাবেই তাঁর মিসের সংখ্যাটিও বেশি দেখা যায়।
অনেকে বলেন, তিনি নাকি বিশ্বের সর্বাধিক পেনাল্টি মিস করা খেলোয়াড়। কিন্তু বিশ্লেষকরা মনে করেন, এটি নেতিবাচক নয়, বরং সাহসিকতার প্রতীক। কারণ, যত মিসই হোক, প্রতিবারই তিনি আত্মবিশ্বাস নিয়ে আবার পেনাল্টি নিতে এগিয়ে যান। তাঁর মানসিক দৃঢ়তা ও প্রত্যাবর্তনের ক্ষমতাই তাঁকে আলাদা করেছে।
রোনালদো শুধু গোলদাতা নন, তিনি প্রতিটি ব্যর্থতা থেকে নতুন প্রেরণা নেওয়ার এক উদাহরণ। পেনাল্টির এই পরিসংখ্যান তাই তাকে সমালোচনার নয়, বরং অনুপ্রেরণার জায়গায় দাড় করায়। গোল আর মিস দুইয়ের মাঝেই তিনি ফুটবলের এক অবিস্মরনীয় নায়ক।


