দুর্নীতির দায়ে অভিযুক্ত যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্সের বিরুদ্ধে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি বিরোধী কোডের পাঁচটি ধারা লংঘনের অভিযোগ আনা হয়েছে। বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

অভিযোগগুলো মূলত ২০২৩-২৪ মৌসুমে বার্বাডোজের ‘বিম-১০’ টুর্নামেন্টের ঘটনার সাথে সংশ্লিষ্ট, যা সিডব্লিউআই দুর্নীতি বিরোধী কোডের আওতাধীন। পাঁচটি অভিযোগের মধ্যে দুটি আন্তর্জাতিক ম্যাচের সাথে সম্পর্কিত এবং সেগুলো আইসিসির দুর্নীতি বিরোধী কোডের অধীনে পড়ে।

সিডব্লিউআই কোডের অধীনে জোন্সের বিরুদ্ধে অভিযোগগুলো হলো বিম-১০ টুর্নামেন্টে ম্যাচের কোনো অংশ পাতানো বা পাতানোর চেষ্টা করা, দুর্নীতিমূলক কাজে জড়িত হওয়ার প্রস্তাবের বিষয়ে তথ্য প্রকাশ না করা এবং নির্দিষ্ট দুর্নীতি বিরোধী কর্মকর্তার যুক্তিসঙ্গত তদন্তে সহযোগিতা না করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *