অবসর ভেঙে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন মঈন আলি

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন মঈন আলি। এতদিন শুধু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তার উপস্থিতি ছিল। তবে এবার সিদ্ধান্ত বদলাচ্ছেন এই ইংলিশ অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেটেও ফিরছেন তিনি।

সর্বশেষ কয়েক মাস ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যাস্ত ছিলেন মঈন। টানা কয়েকটি টুর্নামেন্ট খেলেছেন। আবু ধাবি টি-টেন, আইএল টি-টোয়েন্টি ও বিপিএলে দেখা গেছে তাকে। এবার ঘরোয়া ক্রিকেটেও দেখা যাবে এই অলরাউন্ডারকে।

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দল ইয়র্কশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মঈন। এই দলটির হয়ে এবারের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *