মুম্বইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত আইসিসি মেন্স টি২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ “সি” এর পঞ্চম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ড দল নেপালের সঙ্গে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর মাত্র ৪ রানে জয় পেয়েছে। ইংল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে, যেখানে জেকব বেটহেল ৫৫ ও হ্যারি ব্রুক ৫৩ রান করেন। জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উইল জ্যাক্স (৩৯*) যিনি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচও হন। নেপালও দুর্দান্ত ভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান করে। ডিপেন্দ্র সিংহ আইরির ৪৪ ও লোকেশ বামের ৩৯ রানের ইনিংস হলেও সামান্য ব্যবধানে তারা জয় পায়নি।
আজকের ম্যাচের সবচেয়ে স্মরণীয় মূহুর্তগুলোর একটি ছিল শের মাল্লা’র অভিষেকে প্রথম বলেই ফিল সল্টকে আউট করা। বাংলাদেশ এবারের আসরে না খেললেও আজকের ম্যাচেরএই ঘটনাটি অনেককে ২০০৯ সালের টি২০ বিশ্বকাপের সেই ঐতিহাসিক মুহূর্তের কথা মনে করিয়ে দেয়, যখন ভারত বনাম বাংলাদেশের ম্যাচে প্রজ্ঞান ওঝা প্রথম বলে সাকিব আল হাসানকে আউট করেছিলেন।
এছাড়াও, এরকম আরো দুটি ঘটনা রয়েছে ২০১৪ এর টি২০ বিশ্বকাপে যেখানে চট্টগ্রামে অনুষ্ঠিত নেপাল বনাম হংকং ম্যাচে নাদিম আহমেদ তার প্রথম বলেই নেপালের সুবাস খাকুরেল কে আউট করেন এবং একই ম্যাচে পরশ খাড়কা তার প্রথম বলেই হংকং এর ইরফান আহমেদকে প্যাভিলিয়নে ফেরান । ইতিহাসের পাতায় এই ঘটনাগুলি টি২০ বিশ্বকাপের স্মৃতি হিসেবে আজও অম্লান।


