বাঁচা-মরার লড়াই: শেষ ১৬-র টিকিটের খোঁজে আর্জেন্টিনা ও কেপ ভার্দে

​ফুটবলপ্রেমীদের চোখ আজ ভোরের আকাশে! রাউন্ড অব ৩২-এর মহাগুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে। আজ ভোর ৪টায় মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার এই লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আফ্রিকান ফুটবলের অন্যতম চমক কেপ ভার্দে। হারলেই বিদায়, আর জিতলেই ‘সুপার ১৬’- এমন সমীকরণের ম্যাচটিকে ঘিরে বিশ্বজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।

​গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউটের মঞ্চে আর্জেন্টিনা বেশ আত্মবিশ্বাসী। আলবিসেলেস্তেরা তাদের চেনা ছন্দ ও আক্রমণাত্মক ফুটবল দিয়ে প্রতিপক্ষকে চেপে ধরতে প্রস্তুত। তবে কেপ ভার্দেকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। যেকোনো বড় দলকে চমকে দেওয়ার সামর্থ্য রয়েছে তাদের রক্ষণভাগ ও কাউন্টার-অ্যাটাকিং ফুটবলারদের।

ম্যাচের সময়: আজ ভোর ৪:০০ টা (বাংলাদেশ সময়)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *