প্রথমবারের মত ভারতে গড়াচ্ছে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ, যে কারনে এমন সিদ্ধান্ত…

২০১১ সালে যাত্রা শুরু করা অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ (বিবিএল) ইতিহাসে প্রথমবারের মতো দেশের বাইরে পা রাখতে যাচ্ছে। ২০২৬-২৭ মৌসুমের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের চেন্নাইয়ে। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের ১৬তম আসর শুরু হওয়ার পাশাপাশি রচিত হবে বিবিএলের নতুন ইতিহাস। শুক্রবার (১০ জুলাই) মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এই ঐতিহাসিক উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। আয়োজকদের মতে, অস্ট্রেলিয়া-ভারতের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যেই নেয়া হয়েছে এই উদ্যোগ।

আগামী ১২ ডিসেম্বর চেন্নাইয়ের ঐতিহ্যবাহী এম এ চিদাম্বরম স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগেডস ও বর্তমান চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স। প্রায় ৩৮ হাজার দর্শক ধারণক্ষমতার এই ভেন্যুতেই প্রথমবার অস্ট্রেলিয়ার বাইরে গড়াবে বিবিএলের কোনো ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *