বাংলাদেশ পুলিশ এফসি ও ফোর্টিস এফসি প্রথমবারের মতো এশীয় মহাদেশীয় টুর্নামেন্ট এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) প্রিলিমিনারি রাউন্ডে অংশ নিয়ে দেশের ফুটবলে এক নতুন অধ্যায় তৈরি করতে যাচ্ছে। ২০২৬ সালের আগস্ট মাসের এই ঐতিহাসিক মিশনে দল দুটি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।
সাধারণত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল এশিয়ার এই স্তরের টুর্নামেন্টে খেলার সুযোগ পায়। তবে ঘরোয়া ফুটবলের শীর্ষ দুই পরাশক্তি—বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী লিমিটেড ফিফার ট্রান্সফার ব্যান এবং আর্থিক জটিলতার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় এএফসি ক্লাব লাইসেন্স (AFC Club License) নিশ্চিত করতে ব্যর্থ হয়। ফলে লিগ টেবিলে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা সত্ত্বেও লাইসেন্সিং শর্ত পূরণ করায় এই বড় সুযোগটি লুফে নেয় ফোর্টিস এফসি ও বাংলাদেশ পুলিশ এফসি।

এশিয়ান মঞ্চে নিজেদের টিকিয়ে রাখার লড়াইয়ে দুই দলই আগামীকাল কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে:ফোর্টিস এফসি বনাম মুরাস ইউনাইটেড (কিরগিজস্তান) ম্যাচটি দুপুর ৩:০০ টায় (বাংলাদেশ সময়)বসুন্ধরা কিংস অ্যারেনা, ঢাকাতে(হোম ম্যাচ) অনুষ্ঠিত হবে ।
অন্যদিকে বাংলাদেশ পুলিশ এফসি বনাম আল-ইত্তিহাদ আহলি অব আলেপ্পো (সিরিয়া) ম্যাচটি অনুষ্ঠিত হবে আম্মান, জর্ডানে(অ্যাওয়ে ম্যাচ)। বাংলাদেশ সময় রাত ১১ টায় ম্যাচটি শুরু হবে ।
সিরিয়ান চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে ইতিমধ্যেই জর্ডানের আম্মানে পৌঁছেছে পুলিশ দল। দীর্ঘ অফ-সিজনের ঘাটতি কাটিয়ে উঠতে প্রধান কোচ আসিফুজ্জামানের অধীনে তারা বিশেষ ক্যাম্প সম্পন্ন করেছে।
অপরদিকে নিজেদের ঘরের মাঠে কিরগিজস্তানের শক্তিশালী ক্লাবের বিপক্ষে লড়তে ডিফেন্ডার অনন্ত তামাংসহ পুরো দল এখন সম্পূর্ণ প্রস্তুত এবং ঘরের মাঠের দর্শকদের জোরালো সমর্থনের আশা করছে।উভয় দলই বেশ কিছু বিদেশি ফুটবলার নিয়েছে এই ম্যাচ উপলক্ষ্যে ।


