ঢাকা ডার্বিতে আবাহনীর জয়

ঢাকা ডার্বিতে মোহামেডানকে বড় ব্যবধানে হারালো আবাহনী। ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেটে চলতি মৌসুমে প্রথম ঢাকা ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টানা অষ্টম ম্যাচে জিতে লীগে শীর্ষস্থান পাকাপোক্ত করলো আবাহনী লিমিটেড।

আজ নারায়ণঞ্জের খান সাহেন ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে মোহামেডানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত৷ আগে ব্যাট করতে এসে আবাহনীর বোলারদের তোপের মুখে পড়ে মোহামেডানের ব্যাটাররা। প্রথম ১০ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে মোহামেডানের প্রথম ৩ টি উইকেট তুলে নেয় আবাহনীর বোলাররা৷ আবাহনীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে না পেরে মোহামেডান বড় স্কোর গড়তে পারেনি৷ ৫০ ওভার ব্যাট করে মাহমুদউল্লাহ রিয়াদের অর্ধশতকে ভর করে ৯ উইকেটে মাত্র ১৯০ রান করতে সক্ষম হয় মোহামেডান।

আবাহনীর হয়ে তানজিম সাকিব ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট সংগ্রহ করে৷ ১৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এনামুল হক বিজয়কে হারায় আবাহনী। তবে অপরপ্রান্ত থেকে রানের গতি ঠিক রাখে নাইম শেখ। নাইম শেখ – জাকের আলী অনিক জুটি আবাহনীকে সহজে জয়ের বন্দরে পৌছে দেয়৷ নাইম শেখ ৬২ বলে ৬৩ করে আউট হলেও জাকের আলী অনিক অপরাজিত থাকে ৭৮ রানে৷ এছাড়া আফিফ হোসেন করে ৩৮। এই জয়ে ৮ ম্যাচের সবগুলোতে জিতে ১৬ পয়েনড় নিয়ে লীগে শীর্ষ অবস্থান করছে আবাহনী লিমিটেড।

এসকে/আরআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *