নিজের শেষ মৌসুমে আরো একটা ট্রফি হারালো ক্লপ। ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলো লিভারপুল। প্রথম লেগে তিন শূন্য গোলে হারায় এদিন আটালান্টার ঘরের মাঠে কমপক্ষে চার গোলে জিততে হতো। কিন্তু ম্যাচের শুরুতে সালাহ পেনাল্টি থেকে গোল করে আশা জাগান।
শেষ ততটুকুই, একের পর এক মিসের পর আর গোল না হলে আটলান্টা চলে যায় পরের রাউন্ডে। সাথে আগে লেগে জিতায় এদিন ড্র করেও পরের রাউন্ডে লেভারকুসেন। এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে সেমিতো রোমা। গোল দুটি করেন মানচিনি এবং দিবালা। তবে বাদ পড়ে ডি মারিয়ার বেনফিকা। মার্শেই এর সাথে দুই লেগ মিলিয়ে ২-২ গোলে ড্র করায় ট্রাইবেকারে যায় ম্যাচ। সেখানে ডি মারিয়ার মিছে ৪-২ এ সেমিতে মার্শেই।
সেমি ফাইনাল লাইনাপ:
মার্শেই – আটালান্টা
রোমা- লেভারকুসেন
অপরদিকে আরো একবার মার্টিনেজ বীরত্ব গাথার সাক্ষী ইতিহাস। এদিন ট্রাইবেকারে লিলের মাঠে অভেদ্য প্রাচীর হয়ে যান তিনি। প্রথম লেগে ২-১ এ জিতায় এদিন ড্রই যথেষ্ট ছিলো। তবু ১-০ গোলে শেষ হওয়ায় ট্রাইবেকারে যায় ম্যাচ। যেখানে দুটি শট ঠেকিয়ে নায়ক এমিলিয়ানো। এদিন ধুয়ো ধ্বনি পান তিনি ফ্রান্সের মাঠে।সঙ্গী অলিম্পিয়াকোস, ব্রাগা, এবং ফিওরেন্টিনা।
সেমি ফাইনাল লাইনাপ:
আ্যাষ্টন ভিলা- অলিম্পিয়াকোস
ক্লাব ব্রাগা- ফিওরেন্টিনা।
এসকে/এমওয়াই


