Category Archives: আন্তর্জাতিক

যে কারণে বাউন্ডারি হলেও ৪ রান পায়নি বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। জয় পরাজয় ছাপিয়ে এই ম্যাচে আলোচনার বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে রিয়াদের পায়ে বল লেগে সীমানার বাইরে গেলেও ৪ রান বাংলাদেশের সঙ্গে যোগ না হওয়া। বার্টম্যানের করা ১৭তম ওভারের দ্বিতীয় বলের আগে ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৩ বলে ২৬ রান। ২য় বলে লেগ […]

নেপালের বিরুদ্ধে নেদারল্যান্ডসের জয়

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ডি’র ম্যাচে নেপালকে ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। সোমবার (৪ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাতে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নেপালের দেয়া ১০৭ রানের টার্গেট ৮ বল হাতে রেখেই পৌঁছে যায় ডাচরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ডাচদের দলীয় বোলিং পারফরম্যান্সে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় নেপাল। সর্বোচ্চ ৩৫ রান আসে অধিনায়ক রোহিত পাউদেলের […]

ম্যাচ না জিতলেও ২ কোটি ৬৪ লাখ টাকা পাবে টাইগাররা

দল সংখ্যা বাড়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানিতেও এসেছে বড় পরিবর্তন। রেকর্ড পরিমাণ প্রাইজমানি থাকছে চলমান এই আসরে অংশগ্রহণকারী দলগুলোর জন্য। বিশ্বকাপে অংশ নেওয়া ২০ দলের জন্যই অর্থ পুরস্কার বরাদ্দ রয়েছে। এবারের আসরে অংশগ্রহণকারী প্রতিটি দল কমপক্ষে ২ লাখ ২৫ হাজার ডলার পাবে। যা বংলাদেশি টাকায় ২ কোটি ৬৪ লাখ টাকা। অর্থ্যাৎ বাংলাদেশ দল যদি একটি […]

সুপার ‍ওভার রোমাঞ্চে শেষ হাসি নামিবিয়ার

আজ সোমবার (৩ জুন) ব্রিজটাউনে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০৯ রান সংগ্রহ করে ওমান। জবাবে পুরো ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১০৯ রান তুলে নামিবিয়া। সুপার ওভারে নামিবিয়ার জয়ের নায়ক ডেভিড ভিসা। ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডার ব্যাট হাতে ৪ বলে তোলেন ১৩ রান। আর বল হাতে আটকে দেন […]

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ার বাংলাদেশের সৈকত

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সৈকতের সঙ্গে সেদিন মাঠে নামবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। আগামী ১ জুন থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ কানাডা। ওই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এসকে/পিএইচএম

ভারত ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

ইব্রাহিম খলিল: আনুষ্ঠানিকভাবে আইসিসি ঘোষণা করেছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নামার আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। বাংলাদেশ ও ভারতের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ জুন। ম্যাচটির আয়োজনস্থল এখনও নির্ধারিত হয়নি। ধারণা করা হচ্ছে, ম্যাচটি নিউইয়র্কের নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে।আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি হবে ২৮ মে। […]

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় পাকিস্তানের

আয়ারল্যান্ডে প্রথম টি-টোয়েন্টি হারলেও দ্বিতীয় ম্যাচে রিজওয়ান ও ফখর জামানের জুটিতে জিতে যায় পাকিস্তান। সিরিজে সমতা ফেরানোর পর মঙ্গলবার আবারও রিজওয়ান জ্বলে উঠলেন, এবার সঙ্গ পেলেন বাবরের কাছ থেকে। দুজনের একশ ছাড়ানো জুটিতে তৃতীয় ম্যাচ জিতে সিরিজ ২-১ এ জিতলো পাকিস্তান। আয়ারল্যান্ড আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৮ রান করে। জবাবে বাবর ও রিজওয়ানের মাতম্র […]

বিশ্বকাপে সুযোগ পাননি, কলিন মুনরোর অবসর

নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আশায় ছিলেন কলিন মুনরো। দল নির্বাচনের সময় তাকে নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত দলে ঠাঁই হয়নি মুনরোর। তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী এই ওপেনার। গত চার বছর পুরোটা সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগী ছিলেন। তার পরেও আশায় ছিলেন, কিউইদের হয়ে ১২৩ ম্যাচ খেলার পরও ফিরতে পারবেন। […]

ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি আমির

আয়ারল্যান্ডে পুরো পাকিস্তান দল সফরে যেতে পারলেও তাদের সঙ্গে যেতে পারেননি মোহাম্মদ আমির। নির্ধারিত সময়ে ভিসা পাননি তিনি। ফলে সিরিজে তার অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা আমির দলের সঙ্গেই ভিসার আবেদন করেছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভাষ্য অনুযায়ী বাকিরা সফরের পূর্বে ভিসা পেলেও আমির পাননি। তাই পাকিস্তানেই রয়ে গেছেন অভিজ্ঞ পেসার। এই […]

৪ রানে হেরেছে পাকিস্তান

দারুণ লড়াইয়ের পরেও সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে হার দেখেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে ৪ রানে হেরে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে গেছে তারা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৭৯ রানের লক্ষ্য স্বাগতিক দল ছুঁতে পারেনি। ৮ উইকেটে তুলতে পেরেছে ১৭৪ রান। এখন ২৭ এপ্রিল শেষ ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী পাকিস্তান জয়ের লক্ষ্যে শুরুতেই চাপে পড়ে যায়। দ্বিতীয় ওভারে ফিরে […]