Category Archives: ফুটবল

ইতিহাস গড়ে বুন্দেসলিগা শেষ করলো লেভারকুসেন

বায়ার্ন মিউনিখের ১১ বছরের আধিপত্য গুঁড়িয়ে বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হয়েছিল তারা। জাভি আলোনসোর দল তখনও অপরাজিত ছিল, শনিবার যখন লিগে অগসবার্গের বিপক্ষে ম্যাচ শেষের বাঁশি বাজলো, তখনও তারা অজেয়। যে কীর্তি এর আগে কেউই গড়েনি, জুটে গেলো ‘ইনভিন্সিবল’ তকমা। প্রথম দল হিসেবে জার্মানির শীর্ষ ফুটবল মঞ্চে অপরাজিত থেকে মৌসুম শেষ করলো তারা। ঘরের মাঠে তারা অগসবার্গকে […]

জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডসকে পেছনে ফেলে ২০২৭ নারী বিশ্বকাপের আয়োজক ব্রাজিল

বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং জার্মানি (বিএনজি) দ্বারা যৌথ বিডকে পরাজিত করার পরে ব্রাজিল 2027 মহিলা বিশ্বকাপের আয়োজক মনোনীত হয়েছে। শুক্রবার ব্যাংককে ফিফার কংগ্রেসে সদস্য অ্যাসোসিয়েশনগুলি ব্রাজিলের পক্ষে ১১৯ থেকে ৭৮ ভোট দিয়ে, তারা একটি উন্মুক্ত ভোটের মাধ্যমে অধিকার হস্তান্তর করা প্রথম দেশ হয়ে উঠেছে।দক্ষিণ আমেরিকার কোনো দেশে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের আয়োজন করা হবে। ফিফা সভাপতি […]

চার গোলকিপার নিয়ে নাগেলসমানের রহস্য

ইব্রাহিম খলিল: জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান তার প্রথম বড় টুর্নামেন্টের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন। তবে দলে চারজন গোলরক্ষক রাখা নিয়ে তুলেছে বিতর্ক। মানুয়েল নয়ার, মার্ক-আন্দ্রে টের স্টেগেন এবং অলিভার বাউম্যানের জায়গা ছিল নিশ্চিত। তবে স্টুর্টগার্ডের গোলরক্ষক আলেকজান্ডার নুবেলকেও দলে নেওয়া হয়েছে। নাগেলসমান বলেছেন, ‘নুবেল যোগ্য ছিল। অনুশীলনে আমাদের আরও গোলরক্ষকের প্রয়োজন হয়, তাই […]

কোস্টারিকা ম্যাচের জন্য আর্জেন্টাইন দল ঘোষণা

কোস্টারিকা নারী দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এখন পর্যন্ত বিশ্বকাপ শিরোপা জয় তো করাই হয়নি, এমনকি নারীদের বিশ্বকাপে কখনো নকআউট পর্বেই যেতে পারেনি আর্জেন্টিনার মেয়েরা। নারী ফুটবল র‍্যাঙ্কিংয়ে কোস্টারিকার চেয়ে কয়েক ধাপ এগিয়ে থাকলেও আর্জেন্টিনার জন্য আসন্ন প্রীতি ম্যাচ দুটি বেশ কঠিনই হতে যাচ্ছে। ৩১ মে […]

ক্রিস্টিয়ানোর ভরসাস্থল মা মারিয়া দেলোরেস

শৈশবটা পর্তুগালের মাদেইরা অঞ্চলেই কেটেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। মা মারিয়া দোলোরেস দোস সান্তোস অ্যাভেইরো, আর বাবা জোসে দিনিস অ্যাভেইরো। মা-বাবা আর্থিকভাবে অসচ্ছল ছিলেন বলে বন্ধুদের কাছ থেকে জুটত কটু কথা। রোনালদোর বাবা ছিলেন মালি আর মা পেশায় রাঁধুনি। জীবনের বাঁকে যেনো কালো আঁধার অপেক্ষারতই ছিলো রোনালদোর জন্য; বয়স সবেমাত্র কুড়ি ঠিক তখনই তার বাবা জোসে দিনিস […]

গ্রানাদার বিপক্ষে বড় জয় চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের

সদ্যই লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে বার্সেলোনা জিরোনার মাঠে হেরে গেলে শিরোপা নিশ্চিত হয়ে যায় তাদের। বাকি চার ম্যাচ ছিল মাদ্রিদ ক্লাবের জন্য আনুষ্ঠানিকতা রক্ষার। কিন্তু তাদের জয়ের ক্ষুধা এতটুকু কমেনি। শনিবার গ্রানাদাকে উড়িয়ে দিলো কার্লো আনচেলত্তির দল। ৪-০ গোলে গ্রানাদাকে হারিয়ে লিগে টানা ২৮ ম্যাচ অজেয় থাকলো রিয়াল। ৩৫ […]

কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করলো ব্রাজিল

আসন্ন কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোকে ছাড়াই মহাদেশীয় লড়াইয়ে মাঠে নামবে তারা। তবে শুধু ক্যাসেমিরো নয়; এই দলে রিচার্লিসন, গ্যাব্রুয়েল জেসুস, ম্যাথিউস কুনহা ও ব্রেমারদের মতো তারকাদেরও জায়গা হয়নি।তবে দীর্ঘদিন পর চোট থেকে সেরে উঠা অ্যালিসন বেকারকে রেখেছেন কোচ দরিভাল।এদিকে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ফুলব্যাক […]

প্রথম ফিলিস্তিনি খেলোয়াড় হিসেবে ওল্ড ট্রাফোর্ডে খেলবেন শামশৌম

শনিবারে এফএ ভেস কাপের কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ‘হোম অফ ফুটবল’ অল্ড ট্রাফোর্ডে। এই ম্যাচে অংশ নিচ্ছে ‘গ্রেট ওয়েকারিং রোভার্স’ এর ফিলিস্তিনি গোলরক্ষক লুইস শামশাউম। এর মাধ্যমেই শামশাউম হতে যাচ্ছে ওয়েম্বলি তথা ‘ হোম অফ ফুটবল’ এ খেলা প্রথম ফিলিস্তিনি। এবং ২১ বছর বয়সী এই গোলরক্ষক ফিলিস্তিন ফুটবল দলের হয়ে ৩ ম্যাচে অংশ নিয়েছেন। ফিলিস্তিনে […]

জামালের পক্ষে রায় ফিফার, পাবেন প্রায় ২ কোটি টাকা

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োতে খেলতে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু গত বছর যোগ দিয়ে বেশি দিন খেলতে পারেননি তিনি। চার ম্যাচে দুই গোল করে দেড় বছরের চুক্তির অল্প দিনের মাথায় সেই ক্লাব ছেড়ে চলে আসতে হয়েছে। সেখানে কোনও বেতন না পাওয়ায় জামাল একতরফা চুক্তি ভঙ্গ করে ক্লাব ছেড়েছিলেন। এরপরই ফিফার কাছে […]

আরেকটি প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে রিয়াল মাদ্রিদ

বুধবার (৮ মে) নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বায়ার্ন মিউনিখকে আতিথ্য জানায় রিয়াল মাদ্রিদ। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় প্রথম লেগ ২-২ ড্র হয়েছিল। তাই ফাইনালে উঠার লড়াইয়ে দুই দলেরই সমান সুযোগ ছিল। এমন সমীকরণের ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় লস ব্লাঙ্কোসরা; তবে দানি কারভাহালের গোলমুখে বাড়ানো বলে […]