Category Archives: আন্তর্জাতিক

বাংলাদেশের মানুষের কাছে অপরিচিত দেশ- কেপ ভার্দে, কুরাকাও ২০২৬ এর বিশ্বকাপে এবং নিউ ক্যালেডোনিয়া বিশ্বকাপের দ্বার প্রান্তে

নীল সমুদ্রের ঢেউ, আগ্নেয়গিরির কালো পাহাড়, প্রবালপ্রাচীরের ঝিলিক- প্রকৃতির তিন ভিন্ন রূপ যেন এক সুতায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে বিশ্বফুটবলের মঞ্চে। কেপ ভার্দে, কুরাকাও ও নিউ ক্যালেডোনিয়া- প্রতিটি দেশই যেন মহাবিশ্বের কোনো শান্ত কোণে বসে থাকা রঙিন প্রকৃতির হাতে আঁকা জীবন্ত চিত্রপট। তিন দেশের মানুষের হাসি, তাদের উৎসব, সংগ্রাম, ঐতিহ্য আর জীবনযাপনের সাথে মিশে আছে ফুটবলের […]

ছয়টি দল, দুইটি আসন, এক স্বপ্ন- বিশ্বকাপ: ফিফা ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফের উত্তেজনায় ফুটবল বিশ্ব

ছয়টি দল, দুইটি আসন, এক স্বপ্ন- বিশ্বকাপ: ফিফা ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফের উত্তেজনায় ফুটবল বিশ্ব ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিতব্য এই মহাযজ্ঞকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উত্তেজনার পারদ দ্রুতই চড়া হচ্ছে। সরাসরি বাছাইয়ের পরও এখনও দুটি শূন্য আসন পড়ে আছে বিশ্বকাপের মূল মঞ্চে। আর সেই দুই আসনের […]

স্টেডিয়ামের আশেপাশে এলাকা থেকে শত শত ব্যাগভর্তি মানবদেহের অবশিষ্টাংশ উদ্ধার

২০২৬ ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা। বৈশ্বিক এই টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। গ্রুপপর্বের কিছু ম্যাচ হবে মেক্সিকোতে। উত্তর আমেরিকার এই দেশটির একটি ভেন্যু আক্রন স্টেডিয়াম। চারটি গ্রুপ-পর্বের ম্যাচ আয়োজনের কথা রয়েছে এখানে। তবে মেক্সিকোর আক্রন স্টেডিয়ামকে ঘিরে রক্ত হিম করার মতো খবর তথ্য পাওয়া যাচ্ছে। মেক্সিকোর জলিস্কো প্রদেশের এই স্টেডিয়ামের আশেপাশে এলাকা থেকে […]

ম্যাচ চলাকালে ধূমপান করলেন আর্জেন্টাইন কোচ

ফুটবল মাঠে চলছে তুমুল লড়াই। ম্যাচ কোনদিকে গড়াচ্ছে, বোঝা দায়। গ্যালারিতেও চাপা উত্তেজনা। এদিকে ডাগআউটে দাঁড়িয়ে স্নায়ুচাপের সঙ্গে যুদ্ধ করলেন কোচ। উসখুস করছেন তিনি। এক আর্জেন্টাইন ফুটবল টুর্নামেন্টে রেসিং ও টাইগারের মধ্যকার লড়াইয়ে কোচ গুস্তাভো কোস্তাসেরও একই অবস্থা। কিন্তু তিনি মাথা ঠান্ডা করতে যা করলেন, তা শাস্তিযোগ্য অপরাধ! রেসিং ও টাইগারের সেমিফাইনালে ওঠার লড়াই ছিল। […]

ক্যারিবিয়ান চমক: হাইতি ও কুরাকাও ২০২৬ এর বিশ্বকাপের মূলপর্বে

অপ্রত্যাশিতভাবে হাইতি ও কুরাকাও ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সচরাচর যে সমস্ত দেশ বিশ্বকাপে যেতে পারবে বলে মনে করা হয় যেমন কোস্টারিকা, হন্ডুরাস, গুয়াতেমালা, নিকারাগুয়া তাদের পিছনে ফেলে । এই ঐতিহাসিক সাফল্য ফুটবল বিশ্বে এক আলোড়ন তৈরি করেছে, যেখানে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে স্কাউটিং এর গুরুত্ব এই সমস্ত ক্যারিবিয়ান দেশগুলোর ।**স্কাউটিংয়ের প্রভাব- **হাইতি ও কুরকাও […]

ওয়াশিং মেশিনে পাসপোর্ট হারিয়ে দেশের হয়ে খেলার স্বপ্নভঙ্গ

প্যারাগুয়ের মিডফিল্ডার আন্দ্রেস কুবাস। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিপক্ষে দেশের হয়ে খেলার পরিকল্পনা ছিল তার। কিন্তু দুর্ভাগ্যজনক কারণে সব ভেস্তে গেল। ওয়াশিং মেশিনে পাসপোর্ট হারিয়ে দুটি ম্যাচের কোনোটি খেলতে পারেননি তিনি।

পোর্ট-অ-প্রিন্সে উচ্ছ্বাস—১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে হাইতি!

ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় রচনায় মেতেছে হাইতি। ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্যারিবীয় দেশটি। আর এই ঐতিহাসিক সাফল্য উদযাপনে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের রাস্তায় নেমে এসেছে হাজারো সমর্থক। ঢাকঢোল, পতাকা আর আনন্দোল্লাসে মুখর পুরো শহর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব মঞ্চে ফিরে যাওয়ায় দেশজুড়ে চলছে উৎসবের আমেজ। হাইতির ফুটবল প্রেমীরা বলছেন—“এ যেন […]

গোল এবং মিস দুটতেই অনন্য পেনাল্টির রাজা ক্রিশ্চিয়ানো রোনালদো…

ফুটবল দুনিয়ার এক অনন্য নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর পায়ের জাদুতে যেমন গোলের বন্যা বইয়ে দেয়, তেমনি পেনাল্টির মঞ্চেও তিনি আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ, রোনালদোই এমন একজন খেলোয়াড় যিনি ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি গোল করেছেন, আবার একই সঙ্গে সবচেয়ে বেশি মিস করার তালিকাতেও রয়েছেন। পরিসংখ্যান বলছে, রোনালদো এখন পর্যন্ত প্রায় ১৭৮টি পেনাল্টি গোল করেছেন, আর মিস করেছেন […]

শেষ মুহূর্তে হার, তবে আশা এখনো জেগে; হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ আবার মাঠে নামছে ১৪ অক্টোবর…

এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বে রোমাঞ্চকর এক ম্যাচে শেষ মুহূর্তের গোল খেয়ে হংকংয়ের বিপক্ষে ৪-৩ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তবে হার মানেনি জামাল-হামজারা। নতুন উদ্যমে আগামী ১৪ অক্টোবর কাই তাক স্পোর্টস পার্কে ফিরতি লেগে আবার মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচটি এখন বাংলাদেশের জন্য মর্যাদা ও আত্মপ্রত্যয়ের লড়াই। ৯ অক্টোবরের ম্যাচে বাংলাদেশের ফুটবলাররা লড়েছেন মন […]

বাংলাদেশ-হংকং ম্যাচের দায়িত্বে কুয়েতের ৩ রেফারি!

আগামী ৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-হংকং এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে এএফসি রেফারিজ প্যানেল চূড়ান্ত করেছে। এই ম্যাচে বাঁশি বাজাবেন কুয়েতের রেফারি সাউদ এমএমটিএ আলসামহান। রেফারির মতো সহকারী দুই রেফারিও কুয়েতি। সউদ আল রাশেদী ও তালাল শামারাই দুই জনই ২০২৪ সালে সহকারী রেফারি হিসেবে আন্তর্জাতিক ব্যাজ পেয়েছেন। কুয়েতের ৮ জন আন্তর্জাতিক সহকারী রেফারি রয়েছে। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে […]