‘আমাদের কোনো খেলোয়াড়ই ম্যাচটা খেলতে চায় না। ফ্রান্সের খেলোয়াড়েরাও নয়। সবাই চায় ফাইনালে খেলতে।’ সেমিফাইনালে হারের পর এমন মন্তব্যই করেছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। স্পেনের কাছে হেরে ফ্রান্সের আর আর্জেন্টিনার কাছে হেরে ইংল্যান্ডের শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে। তবে দল দুটির বিশ্বকাপ এখনো শেষ হয়নি। আগামীকাল বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স–ইংল্যান্ড। […]


