Tag Archives: বাংলাদেশ

সিরিজ বাঁচাতে সন্ধ্যায় শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে জাকির-মাহমুদুল্লাহর অসাধারণ ব্যাটিং নৈপুণ্যের পরেও বাকিদের ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হারতে হয়েছে টাইগারদের৷ এতে করে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজে ১-০ তে পিছিয়ে গেছে বাংলাদেশ। তাই আজ সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেয় বাংলাদেশের।সিরিজ বাঁচানোর এই ম্যাচে আজ চায়ের রাজ্য সিলেটে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ। এসকে/আরআর

ভারতকে হারালো বাংলাদেশের মেয়েরা

সাফ অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশীপ ২০২৪ -এ প্রথম ম্যাচে নেপালকে হারানোর পরে দ্বিতীয় ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ মহিলা দল৷ প্রথম অর্ধ শেষে ভারতের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে ছিলো বাংলাদেশ। দ্বিতীয় অর্ধে ভারত একটি গোল শোধ করলেও হজম করে আরো দুইটি গোল৷ শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব […]

সন্ধ্যায় চায়ের রাজ্যে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

আজ (সোমবার) টি২০ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ- শ্রীলঙ্কার সিরিজ। সন্ধ্যা ৬.০০ টায় চায়ের রাজ্য সিলেটে তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুইদল৷ সিরিজে দুই দল মোট ৩ টি টি২০, ৩ টি ওয়ানডে, ২ টি টেস্ট ম্যাচ খেলবে। এসকে/আরআর

সাফ অ১৬ নারী চ্যাম্পিয়নশিপে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ

নেপালের আনফা কমপ্লেক্সে বাংলাদেশ সময় বিকাল ৩:১৫ মিনিটে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে হবে বাংলাদেশ। আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গতকাল ই (১ মার্চ) ভারত ও ভূটানের মধ্যকার ম্যাচ দিয়ে। উদ্বোধনী ম্যাচে ভূটানের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পায় ভারত। আজ জয় দিয়ে ই টুর্নামেন্ট শুরুর প্রত্যয় বাংলাদেশ দলের। কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘মেয়েরা এখনকার […]

সাফের সেরা খেলোয়াড় বাংলাদেশের সাগরিকা

সাফ অনূর্ধ্ব -১৯ নারী চ্যাম্পিয়নশীপ -২০২৪ এর সেরা খেলোয়াড়ের পুরস্কার পেতে যাচ্ছে বাংলাদেশের ফরোয়ার্ড সাগরিকা আক্তার। এছাড়া চার গোল করে টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পাচ্ছেন সাগরিকা৷ উল্লেখ্য সাফ চ্যাম্পিয়নশীপে এবারের আসরে সাফ কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে। এসকে/পিএইচএম