সাফ অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশীপ ২০২৪ -এ প্রথম ম্যাচে নেপালকে হারানোর পরে দ্বিতীয় ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ মহিলা দল৷

প্রথম অর্ধ শেষে ভারতের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে ছিলো বাংলাদেশ। দ্বিতীয় অর্ধে ভারত একটি গোল শোধ করলেও হজম করে আরো দুইটি গোল৷ শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ মহিলা দল। বাংলাদেশের হয়ে গোল খাতায় নাম লেখান আলফি আক্তার, প্রীতি ও অর্পিতা।
এসকে/আরআর


