Tag Archives: বাংলাদেশ

সিরিজের শেষ ম্যাচে জয় পেলো জিম্বাবুয়ে

প্রথম চার ম্যাচে আধিপত্য ধরে রেখে সিরিজ আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে ঘরের মাঠে জিম্বাবুয়েকে ‘বাংলাওয়াশ’ করার দুর্দান্ত সুযোগ হাতছাড়া হয়ে গেলো টাইগারদের। শেষ পর্যন্ত সান্ত্বনার জয়ে লজ্জা এড়ালো জিম্বাবুয়ে। এই জয়ে ৪-১ ব্যবধান শেষ হলো বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। রোববার (১২ মে) মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত […]

ক্যাম্পে কেন থাকছেন না সাকিব-মুস্তাফিজ?

আগামী মাসের শুরুতেই মাঠে গড়াচ্ছে জিম্বাবুয়ে সিরিজ। বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ এই সিরিজকে সামনে রেখে ১৭ ক্রিকেটারকে নিয়ে বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি। যেখানে নাম নেই দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। ফিট থাকার পরও কেন তাদের রাখা হলো না এই ক্যাম্পে? আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এই ক্যাম্প। এই […]

শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ

দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ১৯২ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। সিলেটে প্রথম ম্যাচ হেরে চট্রগ্রামের সিরিজ বাঁচাতে মাঠে নামে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের সামনে দাপুটে ব্যাটিং করে ৫৩১ রানের পাহাড়সম রান করে অলআউট হয় লংকানরা৷ লংকানদের ৫৩১ রানের বিপরিতে বাংলাদেশের ব্যাটিং ছিলো চিরচেনা সেই ব্যর্থতায় […]

টেস্টে লঙ্কানদের কাছে ধরাশায়ী টাইগাররা

বাংলাদেশ- শ্রীলঙ্কা ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ৩২৮ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরেছে বাংলাদেশ। ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে এই লজ্জাজনক হার স্বীকার করতে হলো বাংলাদেশকে৷ টেস্টের শুরুতে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ৷ বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ইনিংসে ২৮০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার পক্ষে সেঞ্চুরি করে অধিনায়ক ধানাঞ্জায়া ডি […]

ফিলিস্তিনের কাছে ধরাশায়ী বাংলাদেশ

কুয়েতের জাবের আল-আহমদ আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ম্যাচের প্রথমার্ধের চিত্র ছিল ভিন্ন। বাংলাদেশ ৪২ মিনিট পর্যন্ত জাল অক্ষত রাখতে পেরেছিল। চোখে চোখ রেখে লড়াই করতে থাকলেও ৪৩ মিনিটে গোল হজমে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ডি বক্সের সামান্য বাইরে ডান প্রান্ত থেকে বাত্তাত নেন ক্রস। মাহমদ আবুওয়ারদার কিক মিতুল সেভ করলেও ফিরতি বলে দাব্বাঘ বল জালে জড়ান। […]

সিরিজে সমতা ফেরালো লঙ্কানরা

বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ এ সমতা এনেছে শ্রীলঙ্কা। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় লংকান অধিনায়ক কুশাল মেন্ডিস৷ প্রথম ওয়ানডের মত আজও কোনো রান না করে সাজঘরে ফেরে লিটন দাস৷ তারপর অধিনায়ক শান্তর সাথে জুটি বাধে সৌম্য সরকার৷ শান্ত আউট হয়ে […]

শান্তর কাঁধে ভর করে জয়ের দেখা টাইগারদের

চট্টগ্রামে তিনম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে অধিনায়ক শান্তর ব্যাটে ভর করে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। শান্ত ছাড়াও অর্ধশতকের দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। এদিকে দিনের শুরুতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার অধিনায়ক কুশাল মেন্ডিস৷ শ্রীলঙ্কার শুরুটা হয় দারুন, উদ্বোধনী উইকেটে ৭১ রান করে শ্রীলঙ্কা। তারপর শ্রীলঙ্কার ইনিংসে আঘাত আনে তানজিম হাসান সাকিব৷ […]

মান বাঁচালেও পরাজয় এড়াতে পারেনি টাইগাররা

লঙ্কানদের দেওয়া ১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ। তবে রিসাদ হোসেন ও তাসকিন আহমেদের দুর্দান্ত ব্যাটিংয়ে নিজেদের মান বাঁচিয়েছে বাংলাদেশ যদিও শেষ পর্যন্ত বাংলাদেশ ২৮ রানে ম্যাচ হেরেছে। আগের দুই ম্যাচের মত আজও টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত৷ প্রথমে শুরুটা ভালো না করলেও কুশাল মেন্ডিসের […]

অলিখিত ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা

সিরিজ জয়ের উদ্দেশ্যে আজ দুপুরে সিলেটে অলিখিত ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় দুপুর তিনটায় ম্যাচটি শুরু হবে। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে মাত্র ৩ রানে হারিয়েছিলো শ্রীলঙ্কা । প্রথম ম্যাচ জয়ের কাছাকাছি যেয়ে জয় তুলতে না পারলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ৮ উইকেটের জয়ে সিরিজে সমতা আনে বাংলাদেশ । যার কারণে সিরিজের […]

সিরিজে সমতা ফেরালো টাইগাররা

সিলেটে সিরিজের দ্বিতীয় টি২০ তে শ্রীলঙ্কাকে হারিয়ে সমতায় ফিরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পঞ্চাশোর্ধ ইনিংসে ভর করে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে৷ ১৬৬ রানে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশের দুই ওপেনার লিটন […]