Tag Archives: বাংলাদেশ

পেশাদার গলফে মিডিয়া পার্টনার ‘গলফ মিডিয়া’

পেশাদার গলফে মিডিয়া পার্টনার ‘গলফ মিডিয়া’। আজ বাংলাদেশ প্রোফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) সঙ্গে গলফ মিডিয়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিজিএ-এর প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস, সেক্রেটারী জেনারেল সিফাত চৌধুরী, গলফ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক মেজবাহ্-উল-হক, এছাড়া দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিপিজিএ-এর পক্ষে চুক্তিতে […]

বাংলাদেশও মেয়েদের হ্যান্ডবলে হতে পারবে দক্ষিণ এশিয়ার সেরা !!!!

বাংলাদেশ জাতীয় নারী হ্যান্ডবল দলের প্রধান কোচ  স্পেনের আনা আলোনসো ফ্রাগুয়া (Ana Alonso Fragua) কে স্প্যানিশ ভাষায় সাক্ষাৎকার নিয়েছিলেন সকলখেলার সম্পাদক মোহাম্মদ নেহাল আবেদীন যার অনুবাদও তিনি করেছেন। বিভিন্ন বিষয়ে স্প্যানিশ কোচ দিয়েছেন তার মতামত ।  প্রশ্ন: বাংলাদেশে আপনার অভিজ্ঞতা কেমন ?  আলানসো:  বাংলাদেশে পৌছানোর পর থেকেই আমাকে সবাই ভালোবাসছে,সবাই আমাকে সমর্থন করছে , আমার […]

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি: কঠিন লড়াইয়েও হেরে গেল বাংলাদেশ

চ্যাম্পিয়ন ভারত প্রতিপক্ষের উচ্চতা নিয়ে ভয় কাটিয়ে বাংলাদেশের মেয়েরা ভারতের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছে। প্রথম ১০ মিনিট খেলাটি ছিল হাড্ডাহাড্ডি। তারপরেও বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে আনা আলোনসো ফ্রাগুয়ার দল জয়ের মুখ দেখতে পারেনি, কারণ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভারত। বৃহস্পতিবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে […]

শেষ হলো দেশের ঘরোয়া ফুটবলের দলবদল

নিজেদের সামর্থ্য অনুযায়ী দেশী বিদেশি খেলোয়াড় নিয়ে দল সাজিয়েছে ক্লাব গুলো। বিশ্বকাপ খেলা তারকা থেকে শুরু করে ঘরোয়া ফুটবলের অভিজ্ঞতা সম্পন্ন মোট ৬২ বিদেশি কে দেখা যাবে আসন্ন মৌসুমে। এর মধ্যে সর্বোচ্চ ১৪ জন আছে নেপালের, নাইজেরিয়ার ১১ জন, ৫ আছে ব্রাজিলের ও ঘানার ৭ জন,গাম্বিয়া ও পাকিস্তান থেকে ৪ জন, ক্যামেরুনের ৩ জন, আইভরি […]

ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ পুলিশ এফসি ও ফোর্টিস এফসি

বাংলাদেশ পুলিশ এফসি ও ফোর্টিস এফসি প্রথমবারের মতো এশীয় মহাদেশীয় টুর্নামেন্ট এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) প্রিলিমিনারি রাউন্ডে অংশ নিয়ে দেশের ফুটবলে এক নতুন অধ্যায় তৈরি করতে যাচ্ছে। ২০২৬ সালের আগস্ট মাসের এই ঐতিহাসিক মিশনে দল দুটি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। সাধারণত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল এশিয়ার এই স্তরের […]

এলপিএল থেকে সরে দাঁড়ালেন তাসকিন আহমেদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির লক্ষ্যে লঙ্কা প্রিমিয়ার লিগ(এলপিএল) থেকে সরে দাঁড়িয়েছেন তাসকিন আহমেদ। জিম্বাবুয়ে সফর শেষে দলের সঙ্গে ঢাকায় ফেরা তাসকিনের এই টুর্নামেন্টে জাফনা কিংসের হয়ে খেলার কথা ছিল। প্রথমে এলপিএলে খেলার জন্য জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তাসকিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি খেলতে আগস্টে বাংলাদেশ দলের দেশ ছাড়ার কথা রয়েছে। ২০০৩ […]

আচরণবিধি লঙ্ঘনের দায়ে লিটন ও মেহেদীকে জরিমানা

বাংলাদেশ টি–টুয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ও স্পিনার মেহেদী হাসানকে আচরণবিধি লঙ্ঘনের জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটি। লিটনের বিরুদ্ধে বিসিবিকে না জানিয়ে চীনে যাওয়ায় এবং মেহেদীর বিরুদ্ধে সংবাদমাধ্যমে টিম ম্যানেজমেন্টের প্রতি ক্ষোভ জানানোয় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। আলাদাভাবে দুজনের বক্তব্য শোনার পর কমিটি আর্থিক জরিমানার প্রস্তাব করেছে বোর্ডে। খবরটি প্রথম আলোকে […]

৩৪ রানের জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

৩৪ রানে জয় পেল বাংলাদেশ। তিন ম্যাচ টি–টুয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে জিতে সমতাও ফেরাল। দুই ওপেনারের ১২০ রানের জুটির পর হঠাৎ ধসে ১৩ বলে ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে ইয়াসির আলী ও সাইফউদ্দিনের অবিচ্ছিন্ন ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো জুটিতে ১৮৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। রান তাড়ায় প্রথম ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। […]

ডোপিংয়ের দায়ে ৩ মাস নিষিদ্ধ নেওয়াজ

নির্ধারিত সীমার চেয়ে বেশি মাত্রায় নিষিদ্ধ মাদক গ্রহণের দায়ে পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টি-টুয়েন্টি বিশ্বকাপ চলাকালে ডোপ পরীক্ষায় পজিটিভ আসায় আইসিসির মাদকবিরোধী আইন অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞার সময় ইতিমধ্যে শেষ হয়ে যাওয়ায় এখন মাঠে ফিরতে কোনো বাধা নেই নেওয়াজের। আজ এক সংবাদ […]

ফকল্যান্ড ব্যানার নিয়ে ফিফায় অভিযোগ ব্রিটিশ সরকারের

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব দাবি করে আর্জেন্টিনার খেলোয়াড়দের ব্যানার প্রদর্শনের ঘটনায় ফিফাকে তদন্ত করার আহ্বান জানিয়েছে ব্রিটিশ সরকার। স্থানীয় সময় বৃহস্পতিবার তারা এই দাবি জানায়। এর আগে, বুধবার আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। ম্যাচশেষে উদযাপনের সময় গ্যালারি থেকে সমর্থকদের ছুঁড়ে দেওয়া একটি ব্যানার হাতে তুলে নেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। ব্যানারটিতে লেখা ছিল—‘লাস মালভিনাস […]