মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম, যেখানে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল গল্পগুলো লেখা হয়েছে, আজ আবার সাক্ষী হলো এক ঐতিহাসিক ঘটনার। সবুজ উইকেটের উপর দাঁড়িয়ে, দুই দশকের অসম্ভব কঠিন পথ পাড়ি দিয়ে, বাংলাদেশের সবচেয়ে নিবেদিতপ্রাণ ক্রিকেটার মুশফিকুর রহিম, নিজের ১০০তম টেস্ট ম্যাচে হাঁকালেন একটি মহাকাব্যিক সেঞ্চুরি। শুরুটা ফিরে যায় ২০০৫ সালে, যখন বয়স ছিল মাত্র ১৬। চোখে স্বপ্ন, […]
Tag Archives: সকল খেলা
ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় রচনায় মেতেছে হাইতি। ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্যারিবীয় দেশটি। আর এই ঐতিহাসিক সাফল্য উদযাপনে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের রাস্তায় নেমে এসেছে হাজারো সমর্থক। ঢাকঢোল, পতাকা আর আনন্দোল্লাসে মুখর পুরো শহর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব মঞ্চে ফিরে যাওয়ায় দেশজুড়ে চলছে উৎসবের আমেজ। হাইতির ফুটবল প্রেমীরা বলছেন—“এ যেন […]
বাংলাদেশ ফুটবলের আকাশে নতুন তারার আলো ছড়িয়ে দিয়েছেন হামজা চৌধুরী। মাত্র পাঁচটি ম্যাচ আর তাতেই চার গোল; সংখ্যাটা খুব বড় না হলেও এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ এক গল্প, আবেগ আর অনুপ্রেরণার অধ্যায়। দীর্ঘদিন পর বাংলাদেশের ফুটবল এমন একজন খেলোয়াড় পেয়েছে, যার প্রতিটি স্পর্শ, প্রতিটি দৌড়, প্রতিটি শট যেন ফুটবলপ্রেমীদের হৃদয়ে নতুন স্বপ্ন বুনে দিচ্ছে। […]
দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশ ও ভারতের দ্বৈরথ সবসময়ই বাড়তি উত্তেজনা তৈরি করে ফুটবলপ্রেমীদের মাঝে। অল্প সময়ের ব্যবধানে আবারও মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী দেশ, আর সে সুযোগে আলোচনার কেন্দ্রবিন্দুতেও চলে এসেছে এই লড়াই। দেশের ফুটবলের উন্নতির ধারা অব্যাহত থাকায় ম্যাচটিকে ঘিরে রয়েছে বাড়তি উত্তেজনা।বাংলাদেশ পুরুষ জাতীয় দল সর্বশেষ ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল এ বছরের ২৫ মার্চ, […]
বাংলাদেশের ফুটবল ইতিহাসে নেপালের বিপক্ষে ম্যাচগুলো বহুবার হৃদয়ভঙ্গের কারণ হয়েছে। প্রতিপক্ষের মান তুলনামূলক কম হলেও বারবার ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এই প্রতিদ্বন্দ্বিতা তিন যুগে ভাগ করা যায়: চুন্নু-মুনিরাদের সময়ে নেপালের বিপক্ষে ১১ ম্যাচে ৫ জয়, ৪ হার। তবে হারগুলোর বেশিরভাগই ছিল হৃদয়বিদারক যেমন, ১৯৮৪ সাফ গেমসের ফাইনালে ১-৪ গোলে পরাজয়, ১৯৮৭ সাফ গেমসে গ্রুপ থেকে ছিটকে […]
হকি বিশ্বকাপ কোয়ালিফায়ারে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। ১৩ ১৪ ও ১৬ নভেম্বর মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচগুলো। এদিকে প্রেস কনফারেন্সে নিজেদের পরিকল্পনা ও খেলার রোডম্যাপ নিয়ে বিস্তর আলোচনা করেন দুই দলের কোচ। নিজেদের প্রস্তুতি, প্লেয়ারদের অবস্থান এবং ভবিষ্যতে নিজেদের এগিয়ে নেওয়ার বিষয়গুলি তুলে ধরেন তারা। সিগফ্রাইড আইকম্যান কোচ: আমরা […]
‘দেশের বাইরে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর অর্থ আমার কাছে অনেক কিছু’ চোখে কালো রোদ চশমা। মাথায় সাদা হ্যাট। পেছনের তির রাখা ব্যাগের সঙ্গে লাগানো ফিলিস্তিনের জাতীয় পতাকা। অনুশীলনে যেন অন্য রকম আভা ছড়াচ্ছিল রাশা ইয়াহিয়া আহমেদের কালো হিজাবে ঢাকা চেহারায়। হেমন্তের সকালে পল্টন আউটার স্টেডিয়ামে গভীর মনোযোগে অনুশীলন করছিলেন ফিলিস্তিনের এই আর্চার।আগামী ৮-১৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত […]
অক্টোবর ২০২৫-এ চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি২০ সিরিজটি শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের একতরফা দখলে গিয়েছে। প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং নেয় ওয়েস্ট ইন্ডিজ এবং ১৬৫ রানের লড়াকু স্কোর গড়ে। বাংলাদেশের ব্যাটিংয়ের শুরু ভালো হলেও মাঝ ও শেষের দিকে ধস নামায় তারা ১৪৯ রানে অলআউট হয়, ফলে ১৬ রানে পরাজয় বরণ করতে […]
পাকিস্তানকে ছাড়াই ভারতের রাচিতে চলছে সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। গতকাল বাংলাদেশ কোনো পদক পায়নি। আজ প্রতিযোগিতার দ্বিতীয় দিনে একটি ব্রোঞ্জ পদক পেয়েছে। ৪/১০০ মিটার পুরুষ রিলেতে বাংলাদেশ পাচ দলের মধ্যে তৃতীয় হয়েছে। সাবেক দ্রুততম মানব মোঃ ইসমাইলের সাথে আব্দুল মোতালেব, তারেক রহমান ও লুসাদ ইসলাম দৌড়েছেন। তারা ৪০.৮৪ সেকেন্ড সময় নিয়েছেন। এই ইভেন্টে প্রথম হওয়া শ্রীলঙ্কার […]
২০২৫ সালের অক্টোবরের শেষ ভাগে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল রোমাঞ্চ, পরিসংখ্যান আর ক্রিড়া-কৌশলের দারুণ এক মিশ্রণ। ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তির এই লড়াই আবারও প্রমাণ করেছে- খেলার মাঠে শুধু দক্ষতা নয়, মানসিক দৃঢ়তাই নির্ধারণ করে জয়-পরাজয়ের ফারাক। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় পার্থের বাউন্সি উইকেটে, যেখানে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে […]











