সাগরিকার শেষ মুহূর্তের গোলে ফাইনাল গড়ালো টাইব্রেকারে

বাবা-মা সেই ঠাকুরগাঁও থেকে অনেক চড়াই উৎড়াই পেরিয়ে ঢাকায় এসেছেন মেয়ের খেলা দেখতে, মেয়েকে না জানিয়েই। সেই সাগরিকাই বাংলাদেশকে ফাইনালে বাঁচিয়ে রেখেছেন এখন পর্যন্ত। বাড়িয়ে দেওয়া চার মিনিটের খেলার তখন ১ মিনিট বাকি। বাংলাদেশ পিছিয়ে ১-০ গোলে। ভারতের ডাগাউটে তখন উৎসবের প্রস্তুতি। শেষ বাঁশি বাজলেই যে বাংলাদেশের কাছ থেকে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা চলে যাবে তাদের হাতে। বিজ্ঞাপন Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল। ঠিক তখনই বাংলাদেশের সাগরিকা গোল করে ফাইনাল টেনে নিয়ে যায় টাইব্রেকার। ১-১ গোলে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ায় নিয়ম অনুযায়ী সরাসরি টাইব্রেকারে নিষ্পত্তি হবে ফাইনালের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *