দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন ভিরাট কোহলি। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কোহলির স্ত্রী বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। গত ১৫ ফেব্রুয়ারি এ দম্পতির সংসারে নতুন অতিথি এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভিরাট কোহলি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ভক্তদের সঙ্গে সুখবরটি শেয়ার করেন তিনি।
পোষ্টে কোহলি লেখেছেন, সবাইকে খুশির সঙ্গে জানাচ্ছি যে, ১৫ ফেব্রুয়ারি আমরা আমাদের পুত্র সন্তান ও ভামিকার ছোট ভাইকে পৃথিবীতে স্বাগতম জানিয়েছি। আমাদের এমন সুন্দর মুহূর্তে আপনাদের আশীর্বাদ চাই।
এসকে/পিএইচএম


