মৌসুমের প্রথম শিরোপা জিতলো লিভারপুল। নিজের শেষ মৌসুম টা উজাড় করে দিচ্ছেন ক্লপ। ইনজুরি জর্জরিত দলকে টেনে নিচ্ছেন তিনি। এদিনও মূল একাদশের বেশিরভাগ ফুটবলার ছাড়া মাঠে নামে দল। তবু এর অভাব বুঝতে দেয়নি দলের বাকি সদস্যরা।
প্রথমার্ধে বেশ কিছু সুযোগ নষ্ট করলেও দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে গোল করে অভিজ্ঞ ডিফেন্ডার ভ্যান ডাইক। কিন্তু ভিএআর তা বাতিল করে। ফলে নির্ধারিত সময় গোল শূন্য ড্র থাকে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ১১৮ মিনিটে আবারও গোল করে ভ্যান ডাইক। এবং এই গোলেই দলের প্রথম শিরোপা নিশ্চিত করেন তিনি। আরো একবার হতাশা সঙ্গী চেলসির।
এসকে/এমওয়াই


