চট্টগ্রাম কে উড়িয়ে দিয়ে কোয়ালিফাই রাউন্ডে বরিশাল

বিপিএলের এলিমিনেটর -এর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে এক প্রকার উড়িয়ে দিয়ে কোয়ালিফাই রাউন্ডে উঠেছে ফরচুন বরিশাল।

কোয়ালিফাই রাউন্ডে বরিশাল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফাই রাউন্ডের ম্যাচে বিজয়ীর সাথে৷ অর্থাৎ রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যে যারা জিতবে তাদের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। আজ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। সিদ্ধান্ত যে একটুও ভুল ছিলোনা তা প্রমাণ করে দেয় বরিশালের বোলাররা। একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান করতে সক্ষম হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে এসে প্রথম ওভারেই সৌম্যের উইকেট হারায় বরিশাল৷ ২ বলে ০ রানে ফিরেন তিনি৷ এর পরপরই শুরু হয় তামিম-মায়ার্স তান্ডব৷ শেষ পর্যন্ত তামিম-মায়ার্সের জোড়া পঞ্চাশোর্ধ ইনিংসে ভর করে ১৪.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ফরচুন বরিশাল।

এসকে/আরআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *