লিটন-হৃদয়ের ব্যাটে কুমিল্লার কাছে বিধ্বস্ত রংপুর

লিটন-হৃদয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় সংগ্রহ করার পরেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছে রংপুর রাইডার্স। এই জয়ে বিপিএলের ফাইনালে পৌঁছেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অন্যদিকে দ্বিতীয় প্লে অফে ফরচুন বরিশালের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।

টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কুমিল্লার অধিনায়ক লিটন দাস৷ বোলিংয়ে দারুন শুরু করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রংপুর রাইডার্সের টপ অর্ডারকে অল্প রানে আটকে ফেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলাররা৷ কিন্তু শেষের দিকে দুর্দান্ত ফর্মে থাকা জেমি নিসামের ঝড়ো ব্যাটিংয়ে ১৮৫ রানের বড় সংগ্রহ দাড় করায় রংপুর রাইডার্স।

দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ইনিংসের প্রথম বল- এ সুনিল নারিনের উইকেট হারায় কুমিল্লা। সেখান থেকে লিটন-হৃদয়ের ১৪৩ রানের বিধ্বংসী জুটিতে ম্যাচ কুমিল্লার হাতে চলে আসে৷ লিটন ৫৭ বলে ৮৩ ও হৃদয় ৪৩ বলে ৬৪ করে আউট হলেও ম্যাচ জিততে কোনো সমস্যা হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।

এসকে/আরআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *