শেষ হলো গ্র্যান্ড মাস্টার এসপিরেন্ট ২ দাবা প্রতিযোগিতা

শেষ হলো গ্র্যান্ড মাস্টার এসপিরেন্ট ২ দাবা প্রতিযোগিতা এল আর গ্লোবাল, ফ্লোরা টেলিকম ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি পৃষ্ঠপোষকতায় চেস এসপিরেন্ট এর আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ‘এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি গ্র্যান্ড মাস্টার এসপিরেন্ট ২ দাবা প্রতিযোগিতা ২০২৪’ আসরের সমাপনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশের আন্তজার্তিক গ্র্যান্ড মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। ৯ খেলায় ৬ পয়েন্ট অর্জন করেছেন তিনি। একই পয়েন্ট নিয়ে ভারতের ফিদে মাস্টার পানিসার বিদান্ত রানার-আপ নির্বাচিত হয়েছেন। সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে সিঙ্গাপুরের আন্তজার্তিক মাস্টার জগোদিস সিদ্ধার্থ তৃতীয় ও বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান চতুর্থ হন।

খেলা শেষে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক আন্তজার্তিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।

এসকে/পিএইচএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *