বেশ বড় করেই গত মৌসুমে দলে ইত্তিহাদ দলে বেড়ায় ব্যালন ডি অর জয়ী বেনজেমা, বিশ্বকাপ জয়ী কান্তে সহ এক জাক ইউরোপ কাপানো ফুটবলার, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, উল্টো এই মৌসুমে লীগে পাঁচ নাম্বারে আছে, হিলাল থেকে ২৫ পয়েন্ট পিছনে।
লীগ জয়ের আশা শেষ, তবু এদিন কোয়ার্টারে কিংডম এরেনায় হিলালের ঘরের মাঠে মুখোমুখি হয় ইত্তিহাদ।ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে মিত্রোভিচের পেনাল্টিতে এগিয়ে যায় হিলাল। এর দুই মিনিট পর দাওয়াসারির গোলে নিজেদের জয় নিশ্চিত করে সাবেক ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলা দলটি। অপরদিকে গতকাল আমিরাতের ক্লাব আইনের কাছে হারের মুখ দেখে রোনালদোর নাসের। এদিনও ম্যাচ শেষে মেসির নামে দর্শকদের করা স্লোগান শুনে মেজাজ হারান পাঁচ বারের ব্যালন ডি আর জয়ী এই ফুটবলার।
এসকে/এমওয়াই


