টাইব্রেকারে হেরে এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়লো সৌদি ক্লাব আল নাসর। প্রথম লেগে আল আ’ইন ১-০ গোলে জিতলেও দ্বিতীয় লেগে এক কামব্যাকের আশা দেখাচ্ছিল আল নাসর। এক অসাধারণ ম্যাচ দেখলো এএফসি চ্যাম্পিয়ন লিগ ভক্তরা।
প্রথম ৯০ মিনিটে ৩-২ গোলে এগিয়ে থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৩ মিনিটে আবার আল আ’ইন এগিয়ে যায়। কিন্তু তখনো যে নাটকীয়তা অপেক্ষা করছে! ১১৭ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো নাসরকে সমতায় ফেরান। খেলা গড়ায় টাইব্রেকারে। কিন্তু এবার আর ভাগ্য সহায় হলো না। টাইব্রেকারে ৩-১গোলে আল নাসরকে এসিএলের সেমি ফাইনালে চলে গেলো আল আ’ইন।
এসকে/এমওয়াই


