ইঞ্জুরিতে জর্জরিত বার্সেলোনার দূরবস্থায় হাল ধরেছেন ১৬ বছর বয়সি লামিন য়্যামাল। নিয়মিত এতো নিখুঁত খেলে যাচ্ছেন, দেখে বুঝার উপায় নেই ওর বয়স ১৬। গত এক দুই দশকে লামিনের মত কম বয়সে দর্শককে এতোটা মনোমুগ্ধ আর কেউ করতে পারেনি। মেসিও কম বয়সে খেলা শুরু করেছিল, তবে ছিলনা এতো প্রেশার, নিয়মিত ভালো খেলার প্রত্যাশা।
তবে ১৬ বছর বয়সে কেমন খেলতেন ফুটবল রাজা পেলে? পেলের মাত্র ১৫ বছর বয়সে ব্রাজিলের শীর্ষস্তরের দল সান্তোসের হয়ে অভিষেক হয়। ১৬ বছর বয়সেই ব্রাজিলের হয়ে খেলার ডাক পান। ১৯৫৭ সালে মাত্র ১৬ বছর বয়সে পেলে সান্তোসের হয়ে ৩৮ ম্যাচ খেলে ৪১ টি গোল করেন। ব্রাজিলের পক্ষে ২ ম্যাচে করেন আরো দুটো গোল। আর ১৭ বছর বয়সে পেলে ছিলেন বিশ্বসেরা। বিশ্বকাপে ৬ গোল করে ব্রাজিলকে বিশ্বকাপই বানিয়ে দেন। সান্তোসের হয়ে গোল করেন আরো ৬৬ টা। বলাই যায়, ১৬ বছর বয়সে পেলের চেয়ে ভালো খেলোয়াড় কেউ ছিলেন না।
এসকে/আরআই


