উয়েফা চ্যাম্পিয়নস লীগে ঘরের মাঠে পি এস ভিকে হারিয়ে দুই লেগ মিলে ৩-১ এ জিতে চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বুরুশিয়া ডর্টমুন্ড।
প্রথম লেগে ১-১ গোলের ড্র নিয়ে খেলতে নামে দুইদল৷ ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে ম্যাচের মাত্র ৩ মিনিটেই সানচোর গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। প্রথমে গোলহজম করে আর ম্যাচে ফেরা হয়নি পি এস ভির। বরং ম্যাচের অতিরিক্ত সময়ে আরো একটি গোল খেয়ে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলো থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় পি এস ভির৷ দুই লেগ মিলে ৩-১ -এ জিতে চ্যাম্পিয়ন লীগের কোয়ার্টার ফাইনালে চলে গেলো বুরুশিয়া ডর্টমুন্ড।
এসকে/এমওয়াই


