শেষ ষোলো থেকে বিদায় ইন্টার মিলানের

দুই গোলের লিডে থেকেও চ্যাম্পিয়ন্স লীগের রাউন্ড অফ সিক্সটিন থেকে বিদায় নিলো গত আসরের ফাইনালিস্ট ইন্টার মিলান

অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ফার্স্ট লেগে ১-০ গোলের জয় পেয়েছিলো ইন্টার। দ্বিতীয় লেগেও ডিমার্কোর গোলে লিডে ছিলো তারা। কিন্তু কিছুক্ষণ পরই গ্রিজমান এবং শেষ মূহুর্তে মেম্ফিস ডিপের গোলে সমতায় ফেরে অ্যাটলেটিকো। ২-২ এগ্রিগেটে নির্ধারিত সময় শেষ হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। সেখানে একে একে পেনাল্টি মিস করেন সানচেজ, ক্লাসেন আর লাউতারো মার্তিনেজ; ফলে দুই গোলের লিডে থেকেও শেষ পর্যন্ত বিদায় নেয় ইন্টার মিলান।

এসকে/এমওয়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *