অবশেষে কোয়ার্টারে জয় পেল বার্সেলোনা, আ্যাটলেটিকোর এক পা সেমিতে

অবশেষে কোয়ার্টারে জয় পেল বার্সেলোনা, আ্যাটলেটিকোর এক পা সেমিতে-সেই ৮-২ এর বিপর্যয়ের পর কোয়ার্টারে জয় তো দূরে থাক, নক আউটেই যেতে পারেনি আর। সেই জয়ের জন্য পার্ক দ্যা প্রাসে মুখোমুখি হয় প্যারিস এবং বার্সেলোনা।

ম্যাচের ৩৭ মিনিটে গোল করেন রাফিনহা। প্রথমার্ধে চেষ্টা করেও আর গোল করতে পারেনি কোন দল, দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেন সাবেক বার্সেলোনা উইংগার ওসমান ডেম্বেলে। গোল করে বুনো উল্লাসে মেতে উঠেন। এরপর শুরু হয় জাবি ম্যাজিক। মাঠে নামে পেদ্রি আর ক্রিস্টিয়ানসেন। এর আগে নিজের জোড়া পূরন করেন রাফিনহা। সর্বশেষ বার্সেলোনার কোনো ফুটবলার জোড়া গোল করেন কোয়ার্টারে লিওনেল মেসি ম্যানচেষ্টার ইউনাইটেডের বিপক্ষে। সমতায় ফিরে ৭৭ মিনিটে বদলি ক্রিস্টিয়ানসেনের হেডে জয় পায় বার্সেলোনা। এরপর আর কোনো দল গোলের দেখা না পেলে পাচ বছর পর কোয়ার্টারে জয় পায় বার্সা। এদিন নিজের ছায়া হয়ে ছিলেন এমবাপ্পে। ফিরতি লেগে ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল।

অপরদিকে ওয়ান্ডা মেট্রোপলিটনে মুখোমুখি হয় আ্যাটলেটিকো এবং ডর্টমুন্ড। খেলার শুরুতে গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ডি পল। এরপর ৩২ মিনিটে গোল করে লিনো। কিন্তু দ্বিতীয়ার্ধে একগোল শোধ করেন হালার। এতে করে ২-১ এ পিছিয়ে থেকে পরের লেগে সিদনাল ঈদুনা পার্কে মুখোমুখি হবে দুদল।

এসকে/এমওয়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *