জয় পেয়েছে মিয়ামি, মেসিকে নিয়ে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো

টানা হারে বিপর্যস্ত মিয়ামি, বাদ পড়েছে চ্যাম্পিয়ান্স কাপ থেকে। সব নিয়ে টাল মাতাল এক অবস্থা মিয়ামির। ইনজুরিতে মেসি, সেই মেসি ফিরতেই আবারও জয় পেলো দলটি। এদিন স্পোর্টিং কেসির বিরুদ্ধে নামে মিয়ামি।

শুরুতে অবশ্য পিছিয়ে পড়ে মিয়ামি, ৬ মিনিটে থমির গোলে পিছিয়ে পড়ে। ১৮ মিনিটে সমতায় ফিরায় গোমেজ। দ্বিতীয়ার্ধে গোল করে দলকে এগিয়ে নেন মেসি। পরে থমির দ্বিতীয়ার্ধে আরো এক গোলে সমতায় ফিরে কেসি। ৭১ মিনিটে দলের হয়ে গোল কর জয় নিশ্চিত করে সুয়ারেজ। দলের হয়ে একটি করে গোল এসিস্ট করেন মেসি, গোমেজ।

এসকে/এমওয়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *