হারতে ভুলে গেছে মাদ্রিদ, রিয়াল মাদ্রিদকে শিরোপার আরও কাছে নিল আর্দা গুলার। প্রথমবার শুরুর একাদশে নেমেই দ্যুতি ছড়ালেন গুলের। সোসিদাদের মাঠে রাতের ম্যাচে ১-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। ২৯ মিনিটে করা আর্দার গোলে জয় পায় মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদ দুইবার রিয়াল মাদ্রিদের জালে বল জড়ালেও বাতিল হয় সেসব গোল। প্রথমটা চুয়ামেনিকে ফাউলের জন্য বাতিল ঘোষণা করে ভার ; দ্বিতীয়বার পড়ে অফসাইডের ফাঁদে! এই জয় দিয়েজ রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লিগ জয়ের আরো নিকটে এলো রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে আছে মাদ্রিদ। শিরোপা পুনরুদ্ধার করতে বাকি ৫ ম্যাচে তাদের চাই মাত্র ৪ পয়েন্ট। ৮৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আছে মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে বার্সেলোনার পয়েন্ট ৭০। তবে এই ম্যাচ জিতে ২১ শতকে লা লিগায় সবচেয়ে দীর্ঘদিনের অপরাজিত থাকার রেকর্ড করেছে মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদ লা লীগায় হেরেছিলো শেষবার ৭ মাস আগে। সেখান থেকে লা লীগায় এখনো পর্যন্ত ২৭ ম্যাচ অপরাজিত আছে কার্লোর শিষ্যরা। সিজনের শুরুতেই স্কোয়াডের গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা ইঞ্জুরিতে পড়ার পরেও কার্লো আঞ্চোলত্তি দলের পারফরম্যান্সে একটুও ভাটা পড়তে দেননি। তাই রিয়াল মাদ্রিদের সকল খেলোয়াড়দের পাশাপাশি কোচ ডন কার্লোকেই প্রশংসার সবচেয়ে বড় দাবিদার বলা যায়।
এসকে/আরআই


