উয়েফা চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। গেলো সপ্তাহে লা লিগা ট্রফি নিজেদের করে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। তাই শিরোপা জয়ের আত্মবিশ্বাস নিয়ে ‘ইউরোপিয়ান ক্লাসিকো’র লড়াইয়ে নামবে আনচেলত্তির দল। অন্যদিকে, বায়ার্ন কি পারবে মাদ্রিদবাসীর আনন্দ মাটি করে দিতে? সেটি না হলে ১১ মৌসুম পর পুরোপুরি খালি হাতে মৌসুম শেষ করতে হবে বাভারিয়ানদের।
বুধবার (৮ মে) নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বায়ার্ন মিউনিখকে আতিথ্য জানাবে রিয়াল মাদ্রিদ। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় প্রথম লেগে বায়ার্নের মাঠে ২-২ গোলে সমতায় শেষ করে গ্যালাক্টিকো’রা। তাই ফাইনালে উঠার লড়াইয়ে দুই দলেরই সামন সুযোগ থাকছে। জিতলে মিলবে ফাইনালের টিকিট, এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশ সময় রাত ১ টায় মাঠে নামবে দু’দল।
এসকে/পিএইচএম


