অলিম্পিকের কোয়ার্টারে আর্জেন্টিনা, সহজ জয়ে কঠিন প্রতিপক্ষের সামনে

অলিম্পিকের কোয়ার্টারে আর্জেন্টিনা, সহজ জয়ে কঠিন প্রতিপক্ষের সামনে। দুই বারের অলিম্পিক স্বর্ণজয়ী আর্জেন্টিনার অলিম্পিক শুরুটা ভালো হয়নি। হাকিমির মরক্কোর কাছে বিতর্কিত ম্যাচে ২-১ গোলে হারে তারা। পরের ম্যাচে ঘুরে দাড়ায় নিকোলাস ওতামেন্ডির দল। শেষ ম্যাচে অলিম্পিক লিও মাঠে ইউক্রেনের মুখোমুখি হয় তারা।

প্রথমার্ধে দুদল আক্রমন পাল্টা আক্রমন করলেও ডিফেন্সের কারনে বল জালে জড়াতে ব্যর্থ হয় দুদল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে মাঝমাঠ থেকে একাই বল নিয়ে গোল করেন বিশ্বকাপ জয়ী থিয়াগো আলমাদা। এরপর ইউক্রেনের আক্রমন সামলাতে ব্যস্ত থাকে আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধের ইন্জুরি সময়ে দলের দ্বিতীয় গোল করে ২-০ গোলের জয় নিশ্চিত করেন বিস্ময় বালক ক্লদিও এচিভেরি। এই জয়ে ৬ পয়েন্ট নিয়েও গোল ব্যবধান সমনা হওয়ার পরও হেড টু হেডে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে মরক্কো। আর রানার্স আপ হয়ে কোয়ার্টারে প্রতিপক্ষ স্বাগতিক ফ্রান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *