রেকর্ড ষষ্ঠ বারের মতো সুপার কাপ জিতলো রিয়াল মাদ্রিদ, অভিষেক রাঙিয়ে রাখলো এমবাপ্পে।উয়েফা সুপার কাপে এদিন পোল্যান্ডে মুখোমুখি হয় চ্যাম্পিয়ন্স লীগ বিজয়ী রিয়াল মাদ্রিদ এবং ইউরোপা লীগ বিজয়ী আটালান্টা।
এদিন নিজের প্রথম প্রতিযোগিতা মূলক ম্যাচে রিয়ালের হয়ে মাঠে নামের এমবাপ্পে। খেলার প্রথমার্ধে দুদলই গোল করার চেষ্টা করলেও ব্যর্থ হয় দুদল। রুডিগারের দৃঢ়তায় বল জালে জড়াতে ব্যর্থ হোন আটালান্টা। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে ভিনিসিয়াসের এসিস্টে গোল করেন ভালভার্দে। পরে গোল ৬৮ মিনিটে জুড বেলিংহামের এসিস্টে নিজের প্রথম গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এই গোলে ২-০ গোলে জিতে নিজেদের ষষ্ঠ সুপার কাপ ট্রফি জিতে নেয় তারা।
এসকে/টিওয়াই


