সকালের উরুগুয়ে ও কলম্বিয়ার মধ্যকার কোপা আমেরিকা সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কলম্বিয়া। প্রথম হাফে রেড কার্ড হজম করে ১০ জনের দলে পরিনত হলেও জেমস রদ্রিগেজের এসিস্টে গোল করেন জেফারসন লার্মা। এ নিয়ে এই টুর্নামেন্টে ৬ষ্ঠ এসিস্ট করলেন জেমস রদ্রিগেজ। আর এই এসিস্ট করেই মেসির এক রেকর্ড ভেঙেছেন তিনি। ২০২১ সালের কোপা আমেরিকায় ৫ টি এসিস্ট করেছিল মেসি। আর ৬ টি এসিস্ট করে কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ এসিস্ট করার রেকর্ড করে ফেললেন তিনি।
কলম্বিয়া ২০০১ সাল থেকে দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার পরে আবারো কোপা আমেরিকার ফাইনালে উঠলো। আর্জেন্টিনা ও কলম্বিয়া দুই দলই আছে দুর্দান্ত ফর্মে। নিজেদের শেষ ২৮ ম্যাচের সবকটিতেই জিতেছে কলম্বিয়া। কলম্বিয়ার ২য় নাকি আর্জেন্টিনার জানা যাবে ১৫ই জুলাই।
এসকে/আরআই


