আইসিসির এলিট প্যানেলের একমাত্র বাংলদেশি আম্পায়ার সৈকত, বিপিএল এ ম্যাচ প্রতি পান ২০০০ ডলার। আম্পায়ারিং পেশায় যদি কখনো ব্র্যান্ডিং এর সুযোগ হয়, সেক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আইসিসির এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে নাম লিখিয়েছেন এই টাইগার আম্পায়ার।
ক্যারিয়ারের শুরু থেকে অনেক চড়াই-উতরাই পেরিয়ে হাজারো প্রতিকূলতার মাঝে নিজেকে এই অন্যতম স্থানে নিয়ে আসতে পারাটা নিশ্চয়ই খুব একটা সহজ ছিল না সৈকতের জন্য। নতুন এই ক্যারিয়ার এ শুরু থেকেই বেশ আলোচনায় রয়েছেন তিনি। বিশেষ করে, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের বিরুদ্ধে কয়েকটি সিদ্ধান্ত দিয়ে বেশ আলোচিত হন তিনি। যদিও সেখানে তিনি তার সর্বোচ্চ বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন, যেটা তাকে আন্তর্জাতিক পর্যায়ে আরো হাইলাইট করেছে। জানা গেছে, এবারের বিপিএল এ ম্যাচ প্রতি ২০০০ ডলার করে পারিশ্রমিক পাচ্ছেন তিনি।যেটা বাংলদেশি টাকায় প্রায় ২ লাখ ৪৫ হাজার টাকার সমান। অবশ্য কেবল বাংলাদেশি এই আম্পায়ারই নন, আইসিসি এলিট প্যানেলের সব আম্পায়ারের জন্যই বিপিএলে একই বরাদ্দ রয়েছে।
গত বৃহস্পতিবার চট্টগ্রামে অনুষ্ঠিত চিটাগং কিংস বনাম খুলনা টাইগার্সের ম্যাচ দিয়ে এবারের বিপিএলে মাঠে নেমেছেন আম্পায়ার সৈকত। টুর্নামেন্টে মোট ছয়টি ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন তিনি।তবে, আবারও ভারতের সিরিজে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত। আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। সেখানে দুইটি ওয়ানডে ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি।যেহেতু, প্রথম ওয়ানডে ম্যাচটা ফেব্রুয়ারির ৬ তারিখে শুরু হবে, তাই ব্যস্ততার কারনে ৭ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে দেখা যাবে না সৈকতকে।
এসকে/রাকিবুল হাসান


