বিশ্বকাপ ফুটবলঃ
ফিফার সর্বোচ্চ আসর বিশ্বকাপ ফুটবলের সর্বশেষ আসর ২০২২ এ শিরোপা ঘরে তুলে নেয় আর্জেন্টিনা। কাতার এ অনুষ্ঠিত ফাইনালে তারা ফ্রান্সকে ট্রাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে হারায়। এটি আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়। মেসিভক্তদের স্বপ্নের বুনোন ঘটে এই আসরে যেটা মেসির হাতে বিশ্বচ্যাম্পিয়নের ট্রফি ওঠার মাধ্যমে বাস্তবে রুপান্তরিত হয়। অন্যদিকে, ফিফা মহিলা বিশ্বকাপের সর্বশেষ ২০২৩ সালের আসরটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড আয়োজিত হয়েছিল যেখানে ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মত শিরোপা ঘরে তুলে নেয় স্পেন।
ক্লাব বিশ্বকাপঃ
ফিফার অন্যতম সংস্করণ ক্লাব বিশ্বকাপ ২০২৫ এর শিরোপা ঘরে তুলে নেয় ইংরেজ ক্লাব চেলসি। ১৩ জুলাই, ২০২৫ তারিখে নিউ ইয়র্ক সিটির কাছে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেডোল্যান্ডস স্পোর্টস কমপ্লেক্সের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল উক্ত ফাইনাল ম্যাচটি যেখানে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করে চেলসি ফুটবল ক্লাব।
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপঃ
ফিফার বয়সভিত্তিক ইভেন্টগুলোর মধ্যে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ২০২৩ এ ইতালিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। ফাইনাল ম্যাচটি ১১ জুন ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়। অন্যদিকে, অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ ২০২৪ এ জাপান কে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে নেয় উত্তর কোরিয়া।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপঃ
ইন্দোনেশিয়ায় আয়োজিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২৩ এর ফাইনালে মুখোমুখি হয় ফুটবলের অন্যতম দুই পরাশক্তি ফ্রান্স ও জার্মানি। ৯০ মিনিট শেষে ২-২ গোলে ড্র করে শেষমেশ টাইব্রেকারে ফ্রান্স কে ৪-৩ গোলে পরাজিত করে প্রথম শিরোপা তুলে নেয় জার্মানি। এদিকে, অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ২০২৪ এর ফাইনালে ১-১ সমতায় সবশেষে টাইব্রেকারে স্পেনকে ৪-৩ ব্যবধানে হারায় উত্তর কোরিয়া। এ নিয়ে তৃতীবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতে নেয় দলটি।
ফুটসাল বিশ্বকাপঃ
উজবেকিস্তানে আয়োজিত ফিফা ফুটসাল বিশ্বকাপ ২০২৪ এ চিরপ্রতিদ্বদন্দ্বী আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে নিজেদের ষষ্ঠ শিরোপা জয় করে নেয় ব্রাজিল।
বিচ সকার বিশ্বকাপঃ
২০২৫ সালের ফিফা বিচ সকার বিশ্বকাপের ফাইনাল খেলাটি ব্রাজিল এবং বেলারুশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ব্রাজিল ৪-৩ গোলে জয়লাভ করে। এই জয়ের মাধ্যমে ৭ম বারের মতো বিচ সকার বিশ্বকাপের শিরোপা অর্জন করে ব্রাজিল।


