এক নজরে দেশের ফুটবলঃ বিপিএল ২০২৪-২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ফুটবল) মূলত বাংলাদেশের পেশাদার ফুটবল লীগের সর্বোচ্চ স্তর। এটি পরিপূর্ণরূপে আয়োজন শুরু হয় ২০০৭ সাল থেকে, যেটা ছিল বিপিএল ফুটবলের প্রথম আসর। ২০০৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ২০২৪-২৫ মৌসুমে আয়োজিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৭তম আসর। সর্বমোট ১০ টি দল নিয়ে দেশের এই শীর্ষ ফুটবল প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ম্যাচগুলো মাঠে গড়ায় ২৯ নভেম্বর, ২০২৪ এ এবং সর্বশেষ ১৮ তম রাউন্ডের শেষ খেলাটি মাঠে গড়ায় গত ২৯ মে, ২০২৫ এ।
শুরুটা আরো আগে হবার কথা থাকলেও আনুষঙ্গিক কিছু কারনে পিছিয়ে যায় বিপিএল এর ক্যালেন্ডার। সবশেষে, ২৪ এর গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের নভেম্বরের শেষ সপ্তাহান্তে ভিন্ন এক মাত্রা নিয়ে আয়োজিত হয় বিপিএল ফুটবলের ১৭ তম আসর। দূর্দান্ত আয়োজনে আমোদ-আলোড়নের মধ্য দিয়ে পরিপূর্ণরূপে সমাপ্ত হয় বিপিএল ফুটবলের এবারের আসর।


প্রতিটি দলেরই কঠোর পরিশ্রম ও দূর্দান্ত পারফর্ম্যান্সে মুখরিত হয় এবারের বিপিএল। দীর্ঘ ২৩ বছর পর লীগ শিরোপার দেখা পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। ২০০৭ সালের সংস্করনের পর ৫ বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস কে পেছনে ফেলে প্রথম লিগ শিরোপার দেখা পায় দলটি। সর্বোচ্চ সংখ্যক গোল করেন স্যামুয়েল বোয়াটেং। এক ম্যাচে সর্বোচ্চ ৬ গোল করে মোট ১৯ টি গোল করে সর্বোচ্চ গোলদাতার কীর্তি হাতিয়ে নেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির এই ফরোয়ার্ড প্লেয়ার। এর আগে বিপিএল-২০০৭ এর প্রথম আসরে ১ ম্যাচে সর্বোচ্চ ৬ গোলের কীর্তি গড়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের নোয়াচুকু পল।


স্বাগতিক হিসেবে সর্বোচ্চ জয়টি পায় বসুন্ধরা কিংস। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৭-০ গোলে বিশাল জয় পায় দলটি। অন্যদিকে,অ্যাওয়ে ম্যাচে সর্বোচ্চ জয়টি পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের মাঠে ০-৬ ব্যবধানে স্বাগতিকদের হারিয়ে নিজেদের লিগ শিরোপার যাত্রা শুরু করে দলটি।
সবচেয়ে হাই স্কোরিং ম্যাচটি ছিল ২০ মে, ২০২৫ এ ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও বসুন্ধরা কিংস এর মধ্যকার ম্যাচটি, যেখানে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ২-৭ গোলে পরাজিত হয়। ২৯ মে, ২০২৫ এ ২০২৪-২৫ আসরের সর্বশেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৪ গোলের ব্যবধানে পরাজিত করে ফর্টিস ফুটবল ক্লাব।
বিপিএল ফুটবল ২০২৪-২৫ মৌসুমের ফেয়ার প্লে ট্রফি অর্জন করে নেয় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। পুরো মৌসুমজুড়ে তাদের ক্রীড়াকৌশল সত্যিই দর্শকদের উল্লাসে মাতিয়ে রেখেছে।
২০২৬ এ আসন্ন বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ এ দেখা যাবে বিপিএল চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস কে।

এসকে/আরএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *