মাত্র ১০ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে ইতালির বার্গামোতে পাড়ি জমিয়েছিলেন জসপ্রীত। বাবা তিরথ সিং ও মা জসবীর কৌর সেখানে কারখানার কাজে যুক্ত হন। নতুন দেশ, অচেনা ভাষা আর ভিন্ন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়াটা সহজ ছিল না। সেই সময়ের কথা স্মরণ করে জসপ্রীত বলেন, ‘ইতালিতে যাওয়াটা আমাদের পরিবারের জন্য বড় সুযোগ ছিল।
কিন্তু আমরা সবাই একটু নার্ভাসও ছিলাম। সবকিছুই ছিল নতুন। আমার মাথায় তখন একটাই চিন্তা ছিল। ছোটবেলায় যেভাবে ক্রিকেট খেলতাম, সেটা কীভাবে চালিয়ে যাব।
ক্রিকেটে এগোতে হলে ইংল্যান্ডে যাওয়ার কথা বলেন তারা। সেই পথেই হাঁটেন জসপ্রীত। বার্মিংহামে গিয়ে টার্ফ উইকেটে খেলা শুরু করেন এবং খরচ চালাতে কাজ নেন উবার চালকের।
কঠোর পরিশ্রমের ফল আসে ২০১৯ সালে। নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ইতালির হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ডানহাতি এই পেসারের। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিটের খুব কাছাকাছি গিয়েও আয়ারল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ইতালির।
তবে হতাশা কাটিয়ে এক বছর পরই বড় সাফল্য। ২০২৫ সালের জুনে ইউরোপিয়ান আঞ্চলিক বাছাইপর্বে শীর্ষে থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ইতালি। এই অর্জনকে দলের জন্য গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন জসপ্রীত।


