মেসিদের ভালোর জন্য ফাইনাল দেখতে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট

২০২৬ বিশ্বকাপের ফাইনাল স্টেডিয়ামে বসে দেখবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। গ্যালারিতে যাওয়ার চেয়ে ঘরে বসেই মেসিদের খেলা দেখবেন বলে আজ নিজেই জানিয়েছেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট।

রেডিও ‘এল অবজারভেদর’-কে মিলেই বলেন, ‘কোনো অবস্থাতেই’ তিনি তাঁর ‘লাকি টোটকা’ ভাঙবেন না। বিশ্বকাপে আর্জেন্টিনার সব ম্যাচই প্রেসিডেন্ট প্রাসাদে বসে উপভোগ করেছেন মিলেই। সবগুলো ম্যাচই জিতেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনাকে চতুর্থ বিশ্বকাপ জিততে দেখতে চাওয়াতেই নাকি নিউইয়র্কে যাবেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *