এনফিল্ড অধ্যায় শেষ হচ্ছে ইয়ুর্গেন ক্লপের

আজ শেষ বারের মতো এনফিল্ডে ডাগআউটে দাড়াবেন ক্লপ, অশ্রুসিক্ত নয়নে ইতি ঘটবে ১০ বছরের সম্পর্কের।নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। তারই প্রমাণ ক্লপের প্রস্থান। ২০১৫ সালে যখন সিগনাল ঈদুনা পার্ক থেকে বিদায় নিয়ে এখানে এসেছিলেন, তখন কেই বা জানতো, একটা পুরো প্রজন্মকে একটি ক্লাবের মায়ায় ফেলবেন তিনি। কোচ দেখেও ক্লাবের প্রেমে পড়ার অনন্য নজির এই ক্লপেরই। কেনই বা হবে না। স্বল্প বাজেটের মধ্যে দলকে জিতিয়েছেন সম্ভাব্য সব শিরোপা।

যদিও আটটি শিরোপা নামের পাশে বেমানান, তবু আজ কেই বা জানবে, দুটি চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল হার, দুই বার এক পয়েন্টের জন্য লীগ পরাজয়, বা ইউরোপা রানার্স আপ একবার। একাডেমি আর স্বল্প বাজেটেই তিনি গড়ে তুলেছিলেন এই অদম্য লিভারপুল। সালাহ, মানে, ফিরমিনো,ভ্যান ডাইক, এলিসন, রবার্টসন, আরনোল্ড সহ অসংখ্য ফুটবলার উপহার দিয়েছেন তিনি। আর সেই পাগলাটে উদযাপন, মাঠে বিচক্ষণতা মনে রাখবে আজীবন সবাই। তিনি বলেছিলেন চার বছরের মাঝে লীগ জিতাবেন, এবং ২৮ বছর পর তাই তিনি করে দেখান। হয়েছেন দুবার ফিফার বর্ষসেরা কোচও। সব কিছুর শেষে সমর্থকদের ধন্যবাদটি প্রাপ্য ই ক্লপের।

টিওয়াই/এসকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *