কোয়ার্টারে এক পা দিয়ে রাখলো ইন্টার, ঘরের মাঠে জিততে পারলো না পিএসভি

চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ঘরের মাঠে সান সিরোতে প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ইন্টার। ম্যাচের ৫৬ শতাংশ বল দখলে ছিলো ইন্টারের। তবে কেউ গোল করতে পারছিলো না। অবশেষে ম্যাচের ৭৯তম মিনিটে মার্টিনেজের এসিস্টে বদলি খেলোয়াড় অষ্ট্রিয়ার স্ট্রাইকার আরনাউভিচের একমাত্র গোলে জয় পায় ইন্টার। তবে বর্তমান সময়ে এক গোলে এগিয়ে থাকা মোটেই নিরাপদ নয়। দুই, তিন এমনকি চার গোলে পিছিয়ে থেকেও ফিরতি লেগে জয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার রেকর্ড রয়েছে। দেখা যাক সিমিওনের দল এই এক গোলে পিছিয়ে থেকে ওয়ান্ডা মেট্রোপলিটনে এগিয়ে যেতে পারে কিনা।

অন্য দিকে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করলো পিএসভি। শুরুতেই ম্যাচে পিছিয়ে পরে পিএসভি। ম্যাচের ২৪তম মিনিটে মালেনের গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে সাবেক বার্সা স্ট্রাইকার লুক ডি ইয়ং এর পেনাল্টিতে সমতায় ফেরে। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুদলকে। ফিরতি লেগে সিদনাল ইদুনা পার্কে মুখোমুখি হবে দুদল।

এসকে/এমওয়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *