ঢাকা প্রিমিয়ার লীগে বড় জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। এবারের আসরের প্রথম ম্যাচে ১৭০ রানের বড় ব্যবধানে হারিয়েছে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে।
প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিধান্ত নেয় পার্টেক্স। ব্যাটে নেমে আবাহনী শুরুটা দারুন হলেও পরে আর শুরুটা ধরে রাখতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৭ করে বর্তমান চ্যাম্পিয়নরা৷ জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে মাত্র ৯৭ রানে পার্টেক্স এর ইনিংস গুটিয়ে যায়। এতে ১৭০ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী৷
এসকে/আরআর


