হাসারাঙ্গা কী আইসিসির থেকে বেশি চালাক? এই কথাটা কেন বলছি? ভাবতেই পারেন। তবে আগে ঘটনা আপনাকে শুনতে হবে। মাত্র কদিন আগেও চার টেষ্ট ক্যারিয়ার কে বিদায় বলা হাসারাঙ্গা হঠাৎ কেন টেষ্টে ফিরলো। কারন জানতে চাইতেই পারেন। তবে এর পিছনে রয়েছে গভীর এক রহস্য।
হাসারাঙ্গা গত ম্যাচে আম্পেয়ারের সাথে বাজে ব্যবহার করে তিন ডিমেরিট পায়। ফলে সে যদি গত ২৪ মাসে ৮ ডিমেরিট পয়েন্ট পায়। আইসিসির নিয়মানুযায়ী যদি কোনো খেলোয়াড় ২৪ মাসে আট ডিমেরিট পয়েন্ট পায় তখন তাকে হয় দুই টেষ্ট বা চারটি ওডিআই বা চারটি টি টিয়োন্টি নিষিদ্ধ হবেন। এই সিরিজের পর শ্রীলংকার বিশ্বকাপের আগে কোনো ম্যাচ নেই। তাই হাসারাঙ্গা স্বাভাবিক ভাবে বিশ্বকাপে চার টি টোয়েন্টি মিছ করতে হতো।
কিন্তু তিনি অবসর ভেঙে ফেরায় এখন মাত্র দুই টেষ্ট নিষেধাজ্ঞা থেকে ফিরেই বিশ্বকাপ খেলবেন। যা এক কথায় অসাধারণ একটি চাল দিলেন তিনি। এখন দেখার পালা, পরের ম্যাচ গুলোতে তার অবদান কী হয়।
এসকে/এমওয়াই


